শীর্ষেই রইল জগদ্ধাত্রী, বাংলা ধারাবাহিকের এই সপ্তাহের টিআরপি তালিকায় একাধিক চমক

শীর্ষেই রইল জগদ্ধাত্রী, বাংলা ধারাবাহিকের এই সপ্তাহের টিআরপি তালিকায় একাধিক চমক

সিরিয়াল প্রেমীদের কাছে বৃহস্পতিবার মানেই যেন পরীক্ষার রেজাল্ট বেরোবার দিন মনে হয়। সারা সপ্তাহ ধরে যে ধারাবাহিকগুলো মানুষকে এন্টারটেন্ট করে সেই সিরিয়ালগুলোর রেজাল্ট বেরোবার দিন। কোন সিরিয়াল কাকে পিছনে ফেলে এগিয়ে যাবে সেদিকেই তাকিয়ে থাকেন সকলে। আর এর মধ্যেই প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টি আরপি লিস্ট।

কে কাকে পিছনে ফেলল, দেখুন

কে কাকে পিছনে ফেলল, দেখুন

এবার সব ধারাবাহিককে পিছনে ফেলে এগিয়ে এসেছে জগদ্ধাত্রী। ৮.২ নম্বর নিয়ে সেরা দশের তালিকায় নিজের নাম প্রথমেই রেখেছে জগদ্ধাত্রী। তবে অনুরাগের ছোঁয়া কম যাচ্ছে না। দ্বিতীয় স্থানে এসেছে এই ধারবাহিকের নাম। তাঁর প্রাপ্ত নম্বর ৭.৭। তারপরেই সব ধারাবাহিকে পিছনে ফেলে এগিয়ে গেছে স্টার জলসার জনপ্রিয় ধারবাহিক আলতা ফড়িং। তার প্রাপ্ত নম্বর ৭.৪।

 নিম ফুলের মধু কত নম্বর স্থানে রয়েছে

নিম ফুলের মধু কত নম্বর স্থানে রয়েছে

কয়েক সপ্তাহ আগের টিআরপি লিস্টের দিকে আমরা যদি চোখ রাখি তাহলে দেখতে পাব মিঠাই ধারাবাহিকটি প্রথম বা দ্বিতীয় স্থানে ছিল। তবে মাঝের কয়েক সপ্তাহে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই টি আরপি লিস্টের নীচের দিকে দেখা গেছে। এই সপ্তাহের টি আরপি লিস্ট দেখে বোঝা যাচ্ছে এবার মিঠাই স্থান দখল করেছে সপ্তম। যার প্রাপ্ত নম্বর ৬.৬। তবে মিঠাই ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কাও। তারোও প্রাপ্ত নম্বর ৬.৬। নিমফুলের মধু সদ্য শুরু হলেও অনুগামীদের মন কেড়েছে এই ধারাবাহিকটি। সিরিয়ালটি খুব কম দিনের মধ্যেই টি আর পি লিস্টের ষষ্ট স্থান দখল করেছে, প্রাপ্ত নম্বর হল ৬.৭।

 এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা

এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা

প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.২)

দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৭.৭)

তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং (৭.৪)

চতুর্থ স্থানে রয়েছে ধুলোকণা। সেই সঙ্গে রয়েছে খেলনা বাড়ি ও গাঁটছড়া (৭.১)

পঞ্চম স্থানে রয়েছে গৌরী এলো (৬.৯)

ষষ্ঠ স্থানে রয়েছে নিম ফুলের মধু (৬.৭)

সপ্তম স্থানে রয়েছে মিঠাই (৬.৬), পাল্লা দিচ্ছে এক্কা দোক্কাও (৬.৬)

অষ্টম স্থান দখল করেছে সাহেবের চিঠি (৬.৪) ও লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)

নবম স্থানে রয়েছে মাধবীলতা (৬.৩)

দশম স্থানে রয়েছে নবাব নন্দিনী (৫.৬)

ছবি সৌ:ইউটিউবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+