আসছে জি বাংলায় উড়ন তুবড়ি, কোন ধারাবাহিক বন্ধ হচ্ছে?
আসছে জি বাংলায় উড়ন তুবড়ি, কোন ধারাবাহিক বন্ধ হচ্ছে?
জি বাংলায় আসছে নতুন বাংলা ধারাবাহিক 'উড়ন তুবড়ি’। গত সপ্তাহে এই ধারাবাহিকের প্রকাশ্যে এসছে। এবার এই ধারাবাহিকের জন্য অন্যান্য ধারাবাহিকের টাইম স্লট চেঞ্জ হচ্ছে। তাহলে কোন ধারাবাহিকে কোপ পড়ছে দেখে নেওয়া যাক।

এই ধারাবাহিকটি একটি গরিব সংসারকে কেন্দ্র করে এর গল্প। কীভাবে তিন বোন ও মা চপ ভেজে সংসার চালাচ্ছে তাই দেখানো হবে। মূল চরিত্রে রয়েছে অর্থাৎ নায়িকা তুবড়ি ডায়লগ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে, আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’।
বাংলা ধারাবাহিকটি দেখানো হবে রাত সাড়ে নয়টায়। মানে 'কড়ি খেলা’র জায়গায়। দেখানো হবে এই নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি’।
দিন দিন ক্রমশ টিআরপি লিস্টের তলায় যাচ্ছে 'কড়ি খেলা’ ধারাবাহিকটি। অনুগামীদের একাংশের মতে, তবে কি এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে? যদিও এখন সবার নজর কাড়ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও সর্বজয়া।
উল্লেখ্য আগে বলা হয়েছিল চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি প্রতি সপ্তাহের সোম থেকে রবি রোজ সন্ধে ৬ টায় এই বাংলা ধারাবাহিকটি জি বাংলায় দেখানো হবে। তখন অনেক নেটিজেনদের মনে হয়েছিল তাহলে কি এবার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে? যা নিয়ে অনেকের মন খারাপ হয়েছিল।
তবে, এবার চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকটি সন্ধে ৬ টায় নয় রাত সাড়ে ৮ টা টে দেখানো হবে। সে জায়গায় আগে ছিল 'অপরাজিতা অপু' সিরিয়ালটি। অনেকের মতে, এই ধারাবাহিকে টিআরপি খুব খারাপ। অনেকের মতে ,ধারাবাহিকটি বন্ধ করে দেওয়াই ভালো। তা নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
অপরাজিতা অপু' বাংলা ধারাবাহিকটির বেশ কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হয়েছে। প্রায় ৪ বছর পর ধারাবাহিকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নতুন ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। লক্ষ্মী কাকিমা চরিত্রে তিনি অভিনয় করবেন। নতুন বাংলা ধারাবাহিকটি কেমন হবে, সেদিকেই তাকিয়ে নেটিজেনরা। নতুন ধারাবাহিক এলে পুরানো সিরিয়ালকে তাঁদের জায়গা থেকে সরে যেতে হচ্ছে।












Click it and Unblock the Notifications