ফের কামব্যাক অপু, তবে, কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর!
কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক 'অপরাজিতা অপু’। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকে বেশ জনপ্রিয় হতে শুরু করে। তবে, দিন এগোনের সঙ্গে সঙ্গে ক্রমশই খেই হারিয়ে যাচ্ছিল গল্পের। তাই টিআরপির নীচে দাড়াচ্ছিল এটি। যদিও তা সদ্যি শেষ হয়েছে। এবার টলিপাড়ায় অন্য গুঞ্জন শোনা যাচ্ছে।

খুব তাড়াতাড়ি অপু, সুস্মিতা দে আবার ফিরছেন। ইতিমধ্যে তিনি নাকি নতুন ধারাহিকের প্রোমোও শুটিংও করে ফেলেছেন তিনি। তবে এবার কিন্তু সুস্মিতা জি বাংলায় নয়, আসছে স্টার জলসাতে। তবে, অনুগামীদের প্রশ্ন এই ধারাবাহিকের নাম কী? কে বাই থাকছে অপুর বিপরীতে।
আসন্ন ধারাবাহিকে অপুই থাকবে গল্পের মুখ্য চরিত্রে। নায়ক হিসাবে এবার আর দীপু না থাকবে মনীশ। থাকবেন দেবজ্যোতি রায়চৌধুরী। যিনি 'ফেলনা’ বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। তেমনই খবর পাওয়া গেছে।
অপু ধারাবাহিকে কীভাবে বাড়ির বউ পরিবারের সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিডিও হয়েছেন। সুশান্ত দাসের এই ধারাবাহিকে এমন এক মেয়ের জীবন ফুটে উঠবে যাকে বিয়ের পর তাঁর শাশুড়ি পেশায় পা রাখবার স্বপ্ন দেখাবে। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়েই বিদেশের মাটিতে পৌঁছাবে অপু। কেমন হবে ধারাবাহিকটি, সেদিকেই তাকিয়ে সকলে। কেমন মানাবে মনীশ আর অপুকে। তা ধারাবাহিক শুরু হলে জানা যাবে।
উল্লেখ্য, জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। এই ধারাবাহিকটি একটি গরিব সংসারকে কেন্দ্র করে এর গল্প। কীভাবে তিন বোন ও মা চপ ভেজে সংসার চালাচ্ছে তাই দেখানো হবে। মূল চরিত্রে রয়েছে অর্থাৎ নায়িকা তুবড়ি ডায়লগ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে, আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’। যা দেখে বেশ খুশি ভক্তরা।
তবে আর ভক্তদের বেশিদিন ওয়েট করে থাকতে হবে না। জি বাংলায় খুব শিগগিরই আসতে চলেছে বাংলা ধারাবাহিক লালকুঠি। যেখানে অভিনয় করতে দেখা যাবে রুকমাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে ধারাবাহিকের প্রোমো। সিরিয়ালটি সুরিন্দর প্রোডাকশন হাউজের। ধারাবাহিক চলবে এই ধারাবাহিকের দেখলেই বোঝা যায়। সাংসারিক গল্প নয় রহস্যে ভরা গল্প ধারাবাহিকটি। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে রুকমার লাল জরির কাজ করা দারুন সুন্দর শাড়ি, মাথায় ফুল লাগিয়ে সেজেগুজে তৈরি হয়েছেন কোথাও যাওয়ার জন্য। সেটা হয়তো নেমন্তন্ন বাড়ির জন্যই!
কিন্তু বাইরে তখন ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। ফোনে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। সেখানে তিনি বলেন বৃষ্টিটা একটু ধরলেই আসছি। বাড়িতে একা একাই দেখা মিলেছে নায়িকার। সেইসঙ্গে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে একটা গাড়ি। সে গুনগুন করে মনের সুখে গান গাইতে থাকে। তারপর সেই আয়নায় যখন নিজের মুখ দেখেন, তখন দেখে পেছন থেকে কেউ সরে যাচ্ছে। অপেক্ষায় ভক্তরা।












Click it and Unblock the Notifications