টলিউড ছেড়ে বলিউডে পাড়ি প্রিয়াঙ্কা ভট্টাচার্যের! তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁর
টলিউড ছেড়ে বলিউডে পাড়ি প্রিয়াঙ্কা ভট্টাচার্যের! তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁর
টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, তিনি কিন্তু বেশ নাম করেছেন ছোটপর্দায়। টেলিভিশন জগতে তিনি কিন্তু বেশ নাম করেছেন। ছোট থেকে বড় পর্দায় মিউজিক ভিডিও, ওয়েব সিরিজে প্রচুর জায়গাতেই কাজ করেছেন তিনি। সেখানেও যথেষ্ট নাম করেছেন তিনি। আর কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক অপরাজিতা অপু সেখানেও তাকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে তাঁকে।

কয়েক মাস আগে তিনি গুড়িয়া রানি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে তিনি নাকি হিন্দি ছবিতে পদার্পণ করতে চলেছেন। ছবির নাম যেখানে অভিনয় করবেন বিনয় পাঠক, অনুপ্রিয়া গোয়েঙ্কা অভিনেতা-অভিনেত্রীর মত তাবড় তাবড় কলাকুশলীরা। আসন্ন ছবির পরিচালনা করেছেন শ্রীতমা দত্ত। সেখানে বিনয় পাঠকের মেয়ের চরিত্রে অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা। সিনেমার নাম 'তাল্লুক’। ১২ বছরের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী। তাঁর নতুন ছবি কেমন হবে তার দিকে তাকিয়েই ভক্তরা।
অপরদিকে, সাংসদ ও অভিনেতা দেব ও সাংসদ ও অভিনেত্রী মিমি জুটি বাধতে চলেছে এক নতুন সিনেমায়। 'প্রেমের কথা’ সিনেমায় দেখা মিলবে তাদের একত্রে।নতুন সিনেমার পরিচালনা করবেন হৃষিকিং। জানা গিয়েছে সিনেমার শুটিং হবে মধ্যপ্রদেশে। জানা গিয়েছে, এই প্রথম বাংলা ছবির শুটিং হবে মধ্যপ্রদেশ।
প্রযোজনা সংস্থার তরফে কিন্তু ইতিমধ্যে অভিনেতা দেবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি কিন্তু এই নতুন ছবির প্রতি আগ্রহ দেখিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি বছরের মে মাসে অভিনেতা দেব ও অভিনেত্রী মিমির সঙ্গে কলকাতাতেই আলোচনায় বসবেন সংস্থার লোক। তাঁদের তরফে জানানো হয়েছে, সুপার হিরো বলতে তারা দেবকেই চেনেন। তাই তারা কিশমিশের নায়কেই চেনেন।
তবে কি নিয়ে আসন্ন সিনেমার গল্প? জানা গিয়েছে, মানসিক টানাপোড়েন ও প্রেম নিয়েই গল্প। দুই কলেজ পড়ুয়ার ভালোবাসা নিয়ে সিনেমার গল্প। চরিত্রের নাম প্রেম ও কাব্য। দু’জন একে অপরের প্রেমে প্রায় পাগল। কিন্তু আচমকাই কাব্যের বিয়ে ঠিক হয়ে যায় এক IPS অফিসারের সঙ্গে। জানা গিয়েছে নতুন সিনেমার ছবির শুটিং শুরু হবে জুন জুলাই মাসের মধ্যে। মধ্যপ্রদেশের ভূপাল, পাঁচমারী, ওরছা, পান্না আর ইন্দোরের মতো জায়গায় হবে আসন্ন ছবির শ্যুটিং। তবে, কেমন হবে, ছবিটি, দিকেই তাকিয়ে সকলে!












Click it and Unblock the Notifications