'রাণী রাসমণী'-তে দিতিপ্রিয়ার যাত্রা শেষ হতেই সিরিয়ালে আসছেন এই তারকা অভিনেত্রী ! থাকছে টানটান গল্প
'রাণী রাসমণী'-তে দিতিপ্রিয়ার যাত্রা শেষ হতেই সিরিয়ালে আসছেন এই তারকা অভিনেত্রী, থাকছে টানটান গল্প
জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'রাণী রাসমণী' তে আজ নাম ভূমিকায় থাকা দিতিপ্রিয়া রায়ের শেষ অনস্ত্রিন পারফরম্যান্স। এই ধারাবাহিকের হাত ধরে প্রবল জনপ্রিয়তা অর্জন করা দিতিপ্রিয়ার কাছে এই গত কয়েক বছরের সফর রীতিমতো প্রাসঙ্গিক ছিল। তবে এবার 'রাণী রাসমণী' ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক।

কী ঘটতে চলেছে রাণী রাসমণী ধারাবাহিকে?
শিশু শিল্পী হিসাবে দিতিপ্রিয়া খুবই কম বয়সে শুরু করেছিলেন টলিউডে পথ চলা। 'করুণাময়ী রাণী রাসমণী ' ধারাবাহিকের হাত ধরে সেই সফর আরও উজ্জ্বলতা পায়। রানি রাসমনির ভূমিকায় থাকা দিতিপ্রিয়ার অনস্ত্রিন সফর এই সিরিয়ালে আজই শেষ হচ্ছে। তবে থামছে না সিরিয়াল। আগামীকাল থেকে আসছে আরও এক তাক লাগানো 'উত্তর পর্ব'।

কাহিনি কোন দিকে যাচ্ছে?
শোনা যাচ্ছে, আগামীকাল থেকে রাণী রাসমণী ধারাবাহিকে জায়গা করে নিতে চলেছে দক্ষিণেশ্বর মন্দির ঘিরে কাহিনি বিন্যাস। সেখানে রামকৃ্ষ্ণদেব ও সারদামার চরিত্রটি বড় ভূমিকা নিতে চলেছে।

সারদামার চরিত্রে কে আসছেন?
শোনা যাচ্ছে, 'করুণাময়ী রাণী রাসমণী' সিরিয়ালে ছোট্ট সারদামাকে এবার বড় হতে দেখা যাবে। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে এই ভূমিকায় এবার দেখা যেতে পারে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। গদাধরের চরিত্রে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন সৌরভ সাহা। তাঁর সঙ্গে এবার তাল তাল মিলিয়ে অভিনয়ের পালা সন্দীপ্তার।
সন্দীপ্তার ছবি সৌজন্যে সন্দীপ্তা সেনের ফেসবুক প্রোফাইল
আবেগঘন সিরিয়ালের টিম
এদিকে,'করুণাময়ী রাণী রাসমণী' সিরিয়ালে দিতিপ্রিয়ার অভিনয় সফর শেষ হওয়ার দিনে শেষবারের শ্যুটিংয়ে রীতিমতো আবেগঘন হয়ে পড়ে গোটা টিম। সকলেই রানিমার ভূমিকায় থাকা দিতিপ্রিয়াকে নিজেদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications