আচমকা শ্যুটিং চলাকালীন গুরুতর অসুস্থ অভিনেতা গৌরব, যন্ত্রণা ভর্তি নিয়ে হাসপাতালে
জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'ওগো নিরুপমা' -এ আবিরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। সিরিয়ালের হাত ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পর্দার 'আবির' মঙ্গলবার শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

(ছবি সৌজন্য- গৌরবের ফেসবুক পেজ)
গৌরবের অসুস্থতার সূত্রপাত একটি ফোঁড়া থেকে। তাঁর কপালে তৈরি হওয়া এই ফোঁড়া রীতিমতো অস্বস্তিে ফেলে দিয়েছিল তারকাকে। বেশ কয়েকদিন ধরেই এই ফোঁড়া নিয়ে যন্ত্রণায় কাবু ছিলেন তিনি। যন্ত্রণার মাত্রা বাড়ে, গতকাল শ্যুটিং চলাকালীন। শ্যুটিং মাঝপথেই বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিকে, ততক্ষণে অসুস্থতায় কাতর হয়ে বাড়ি ফিরে যান গৌরব। এরপর বুধবার থেকেই প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। পরবর্তীকালে মুখ চোখ ফুলে উঠতে শুরু করে অভিনেতার। এরপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত গৌরবকে ফোঁড়ার অস্ত্রপোচার করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালেই সেই অস্ত্রপোচার হবে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ।
প্রসঙ্গত, জনপ্রিয় এই অভিনেতার কনুইতে একটি বোন টিউমার ধরা পড়েছে। সেই টিউমার ঘিরে হাতের যন্ত্রণায় কাবুও হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা সেটিকে অপারেশন করে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। মূলত, বহুদিন ধরেই হাতের এই যন্ত্রণা ভোগাচ্ছে অভিনেতাকে। আপাতত 'ওগো নিরপমা'র এই জনপ্রিয় তারকার সুস্থতার প্রার্থনায় তাঁর গুণমুগ্ধরা।












Click it and Unblock the Notifications