'আয় তবে সহচরী' ধারাবাহিকে নতুন চমক, প্রথম ইন্টারভিউতেই হাততালি পেল সই

'আয় তবে সহচরী' ধারাবাহিকে নতুন চমক, প্রথম ইন্টারভিউতেই হাততালি পেল সই

প্রায় প্রতি সময়ই টিআরপির দৌড়ে এগিয়ে যেতে নানা রকম পন্থা অবলম্বন করে থাকেন শো মেকাররা। তাই সবসময় নিত্য নতুন চমকের দিতে দেখা যায় বিভিন্ন ধারাবাহিকে। আর সেই কারণেই রোজ সন্ধে হতেই টিভির সামনে অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন আপামর দর্শকরা। আর সেই রকমই চমক দিয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক 'আয় তবে সহচরী'। এবার দর্শকদের মন জয় করতে যখন গোটা বিশ্ব নারী দিবস পালনে ব্যস্ত, তখন এই ধারাবাহিকে দেখা গেল সেই নারী শক্তির জয় জয় কার।

সহচরীর বাজিমাত

সহচরীর বাজিমাত

এই মুহূর্তে বাংলার প্রথম সারির চ্যানেলে তেলিকাস্ট হওয়া জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরীতে চলছে টানটান পর্ব। কারণ সেখানে সই অর্থাৎ সহচরীকে দেখা যাচ্ছে নতুম্ন জীবন শুরু করার দিকে প্রথম পদক্ষেপ নিতে। স্বামী সমরেশ প্রতারণা করেছে তার সঙ্গে, তাই স্বামীর পরিচয় আর সংসারের যাঁতাকলের গণ্ডী থেকে বাইরে বেড়িয়ে নিজের পরিচয়ে বাঁচতে চাইছে সই। সেই জন্য চাকরি খুঁজতে গিয়েছে সে। কিন্তু সহচরীর মত একজন ছাপোষা সাধারণ গৃহবধূ কি পারবে আধুনিক সমাজে নিজের যোগ্যতায় চাকরি খুঁজে নিতে? সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গেল ধারাবাহিকের নতুন মোড়ের প্রথম এপিসোডেই। কারণ দেখা গেল সহচরীর গুণে মুগ্ধ হয়ে হাততালিতে ফেটে পড়ল ইন্টারভিউ রুম।

পাশে আছে টিপু-বরফি

পাশে আছে টিপু-বরফি

তবে সহচরীর এই লড়াইতে সে আর একা নয়। নিজের ভুল বুঝতে পেরেছে টিপু। তাই এবার সে তার মা সই-এর সঙ্গে আছে। সে সরাসরি সইকে বলেছে যে এবার থেকে সই আর মিসেস সমরেশ সেনগুপ্ত হিসেবে নন, সহচরী পরিচয়ে বাঁচবেন। আর সেই শুনে খুব খুশি বরফিও। সে সই-মাকে সাপোর্ট করার জন্য সবরকম ভাবে সাহায্য করছে। পাশাপাশি টিপু তার বাবা সমরেশকে বলেছে যদি সমরেশ নিজের ভুল বুঝে ফিরে আসতে চান তাহলে টিপু তাঁকে দ্বিতীয় সুযোগ দেবে। কিন্তু যদি সহচরী চান তাহলেই। আর অবশেষে টিপুর এই সিদ্ধান্ত দেখে ফাটিয়ে হাততালি দিচ্ছেন দর্শকরাও।

 দেবীনার নতুন চাল

দেবীনার নতুন চাল

নিজের আখের গোছাতে আগে শুধুমাত্র সমরেশকেই টার্গেট করেছিল দেবীনা। কিন্তু এখন সে যে কোনও রকম ভাবে সইয়ের সামনে জিততে চায়। তাই মিথ্যে বলে সমরেশের সঙ্গে রাত কাটিয়েছে দেবীনা। আর সকলকে এই নিয়ে সে বলে যে সমরেশ ও সে গভীর সম্পর্কে আবদ্ধ। আর এই ঘটনায় ভেঙে পড়েছে সই। কিন্তু সে যে এক আদর্শ নারীর মত উঠে দাঁড়িয়ে সকলকে শিক্ষা দিচ্ছে যে এই পরিস্থিতিতে হার মানা উচিৎ নয়, গল্পের এই নয়া ট্র্যাক যথেষ্ট পছন্দ করছেন দর্শকরাও। পাশাপাশি সইকে সাপোর্টও করছেন সকলে।

টিআরপির দৌড়

টিআরপির দৌড়

ধারাবাহিক 'আয় তবে সহচরী' প্রথম থেকেই দর্শকদের বেশ প্রিয়। তার উপর এই ধারাবাহিক দিয়ে বেশ কয়েক বছর পর আবার ছোট পর্দায় ফিরে এসেছেন দুঁদে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর অভিনয় যথেষ্ট পছন্দ করেন সকলে। কিন্তু মাঝে সিরিয়ালে শুধুমাত্র পরকীয়া নিয়ে মাতামাতি হচ্ছিল বলে অনেকেই বিরক্ত হচ্ছিলেন। এমনকি এই স্টোরি ট্র্যাকে খুশি না হয়ে সিরিয়াল ছেরেছিলেন সহকারী পরিচালক। কিন্তু এখন গল্পের এই নতুন দিক যে খুবই ভালো লাগছে দর্শকদের, তা বোঝা যাচ্ছে টি আর পি তালিকা থেকেই। এই মুহূর্তে সেরা ৫-এর তালিকাতেই রয়েছে এই সিরিয়াল।

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+