কালবৈশাখীতে ভেঙে গেল সেট, মিঠাইয়ের শুটিংয়ে বড় দুর্ঘটনা
এখন ক্যালেন্ডারের হিসেবে চলছে জ্যৈষ্ঠ মাস। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে হামেশাই দুপুর বা বিকেলের দিকে হয় কালবৈশাখী ঝড়। শহর কলকাতাতেও আজকাল ঝড় বৃষ্টি হচ্ছে ভালোই। আর তাতে হামেশাই খবর আসছে বাড়ির চাল উড়ে যাওয়া, তার ছিঁড়ে পড়া কিংবা গাছ ভেঙ্গে বিপত্তির একাধিক ঘটনা। কিন্তু এবার এই কালবৈশাখী ঝড়ের দাপটে দুর্ঘটনার কবলে পড়লেন খোদ মিঠাই রানি ও তাঁর গোটা মোদক পরিবার। এবং একটুর জন্য রক্ষা পেলেন বিখ্যাত এই ধারাবাহিকের কলাকুশলীরা। আর এই খবর সামনে আসতেই ভক্ত ও দর্শকদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য।

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। রাত হলেই এই সিরিয়াল দেখতে সকলে বসে পড়েন টিভির সামনে। আর সকলের প্রিয় মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু। মাঝেমধ্যেই নানা ঘটনা বা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিকের গল্প। আর সেই সব মুশকিল আসান করে এসেছেন মিঠাই রানি। কিন্তু এবার আর রিল নয়, বরং রিয়েল লাইফেই বড় দুর্ঘটনার মধ্যে জড়ালেন সৌমীতৃষা এবনহ তাঁর গোটা রিল লাইফের পরিবার। কী এমন ঘটেছে যার জন্য এত হৈ চৈ পড়েছে টেলি পাড়ায়?
সম্প্রতি সকলের প্রিয় মিঠাই আর তাঁর পরিবার বড় বিপদের মুখে পড়েছিল। পর্দার ওপারে বড় ঘটনা ঘটনা ঘটে গেল কিছু আগেই। মোদক পরিবারের উপর আচমকাই নেমে এল বিপত্তি। কলকাতার ভারত লক্ষ্মী স্টুডিয়োয় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আসলে এখন কালবৈশাখী ঝড় উঠছে প্রায় দিনই। আর সেখানেই হল বিপত্তি। কারণ ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হল মিঠাইয়ের সেট। আর যাতে করে বড়সর দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য বাঁচলেন সিরিয়াল মিঠাইয়ের কলাকুশলীরা।
সিরিয়ালের গল্প অনুযায়ী, গোটা মোদক পরিবার এখন বিয়ের বাড়ির আনন্দে মেতে রয়েছে। কিন্তু তারই মাঝে ঘটল মারাত্মক ঘটনা। ঝড়ের দাপটে সেট ভেঙে ঘটল বিপত্তি। জানা গিয়েছে আচমকাই কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে সেটের একাংশ, আর যাতে আহত হয়েছেন ইউনিটের বেশ কয়েকজন সদস্য। ধারাবাহিকের কলাকুশলীরা এই বিপদের হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়ে যান। কিন্তু ক্যামেরার পিছনে টেকনিশিয়ানরা ছিলেন তাঁদের অনেকেই আহত হয়েছেন। তড়িখড়ি তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মিঠাই ধারাবাহিকে এসেছে নয়া চমক। মিঠাইয়ের বহু প্রতীক্ষিত মিউজিক ভিডিও 'বলে দে' রিলিজ করেছে। মিঠাই আর উচ্ছেবাবুর ভালোবাসার মুহূর্ত উপভোগ করছেন সকলে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তাতে জমিয়ে লাইক আর শেয়আর করছেন ফ্যানেরা। মিঠাইয়ের সঙ্গে সিদ্ধার্থের মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকমহল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications