Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তীব্র কর্মী সঙ্কোচনের মধ্যে মেটার ভারতীয় শাখার নতুন প্রধান, কে এই সন্ধ্যা দেবনাথন

তীব্র কর্মী সঙ্কোচনের মধ্যে মেটার ভারতীয় শাখার নতুন প্রধান, কে এই সন্ধ্যা দেবনাথন

সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটার ভারতীয় শাখার প্রধান হিসেবে অজিত মোহন পদত্যাগ করেন। মেটার ভারতীয় শাখার নতুন প্রধান হলেন সন্ধ্যা দেবনাথান। তাঁকে মেটার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। মেটার অধীনে হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক রয়েছে।

মেটার ভারীয় শাখার নতুন প্রধান

মেটার ভারীয় শাখার নতুন প্রধান

মেটা চিফ বিজনেস অফিসার মার্নে লেভিন একটি বিবৃতিতে ভারতীয় শাখার প্রধান সন্ধ্যা দেনাথানকে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে বলেন, ভারতীয় শাখার প্রধান হিসেবে আমরা সন্ধ্যা দেবনাথনকে স্বাগত জানাচ্ছি। তাঁর ব্যবসায়ী বুদ্ধি ও ব্যতিক্রমী চিন্তাধারা ভারতে মেটাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। ভারতে মেটাকে নতুন রেকর্ড তৈরি করতে সন্ধ্যা দেবনাথন সাহায্য করবেন। মেটার ভারতীয় শাখার প্রধানের পাশাপাশি হোয়াটস অ্যাপের ভারতীয় শাখার প্রধান ও পদত্যাগ করেন।

সন্ধ্যা দেবনাথন কে?

সন্ধ্যা দেবনাথন কে?

২০১৬ সালে সন্ধ্যা দেবনাথন মেটাতে যোগ দেন। ভিয়েতনামে ও সিঙ্গাপুরে ব্যবসা বৃদ্ধিতে সন্ধ্যা দেবনাথনের ভূমিকা রয়েছে। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই-কমার্স উদ্যোগকেও সাহায্য করেন। পেমেন্ট ও প্রযুক্তি বিভাগে সন্ধ্যার ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি একাধিক মাল্টি ন্যাশনাল সংস্থায় কাজ করেছেন। ২০২০ সালে সন্ধ্যা মেটার APAC-এর জন্য লিড গেমিং বিভাগে চলে আসেন। সেখানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন। মেটার ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেন। সংস্থা তরফে জানানো হয়েছে, সন্ধ্যা দেবনাথন বিশ্বে নারীর ক্ষমতায়ণের একটি উদাহরণ হয়ে উঠেছেন।

মেটার ভারতীয় শাখার প্রধান

মেটার ভারতীয় শাখার প্রধান

মেটার ভারতীয় শাখার প্রধান হিসেবে সন্ধ্যা দেবনাথন ১ জানুয়ারি ২০২৩ সাল থেকে নিযুক্ত হবেন। তিনি মেটা APAC এর ভাইস প্রেসিডেন্ট ড্যান নিরিকের অধীনে কাজ করবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। তবে ভারতীয় শাখাকে নেতৃ্ত্ব দিতে তিনি দেশে ফিরে আসবেন। সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটার তরফে জানানো হয়েছে, তিনি মূলত ভারতে মেটার আয় বৃদ্ধির দিকে গুরুত্ব দেবেন।

সন্ধ্যা দেবনাথনের মেটায় ভূমিকা

সন্ধ্যা দেবনাথনের মেটায় ভূমিকা

সন্ধ্যা দেবনাথন ২০২৩ সালের ১ জানুয়ারি মেটার ভারতীয় শাখার প্রধান হিসেবে কাজ করবেন। মেটা ভারতের আয় বৃদ্ধির জন্য দেশের শীর্ষস্থানীয় সংস্থা, নির্মাতা, বিজ্ঞাপন দাতা ও অংশীদারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করে। সংস্থার তরফে জানানো হয়েছে, দেবনাথন মেটার অংশীদায় ও গ্রাহকদের জন্য নয়া সিদ্ধান্ত নেবেন, পাশাপাশি তিনি মেটার রাজস্ব, দীর্ঘ মেয়াদি ব্যবসা ভারতের প্রতি সংস্থার প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবেন।

ভারতে ব্যবসা বাড়াচ্ছে মেটা

ভারতে ব্যবসা বাড়াচ্ছে মেটা

মেটার চিফ বিজনেস অফিসার মার্নে লেভিন বলেন, 'ডিজিট্যাল দিক থেকে ভারত অনেকটা এগিয়ে রয়েছে। ভারতে প্রথমবারের জন্য মেটার প্রধান পণ্য যেমন রিল এবং বিজনেস মেসেজিং চালু করা হয়েছে। ভারতে সম্প্রতি হোয়াটস অ্যাপ-এ জিও মার্ট চালু করতে পেরে গর্বিত। ভারতে মেটা নতুন নেতৃত্ব পেতে চলেছে।' সন্ধ্যা দেবনাথনকে স্বাগত। এর আগে মেটা সারা বিশ্বে প্রায় ১১,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানান, তাঁরা মেটার কর্মী সংখ্যা ১৩ শতাংশ কমাতে বাধ্য হয়েছেন। এর বাইরে তাঁর কাছে কোনও পথ খোলা ছিল না বলেও মন্তব্য করেন।

ছবি সৌ:linkedin

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+