কেন্দ্র সরকারের নয়া উদ্যোগ, সঞ্চার সাথীর মাধ্যমেই খুঁজে নিন আপনার হারানো ফোন, কিন্তু কীভাবে
এবার মোদী সরকারের নয়া উদ্যোগ। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার হদিশ কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু কীভাবে পাবেন? বর্তমানে ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া নতুন কোনও ঘটনা হয়ে, প্রায়ই হয়ে থাকে সবার সঙ্গে, তখন কিন্তু আমরা নাজেহাল হয়ে পরি, কারণ ফোনেই থাকে আমাদের সমস্ত ডেটা। তবে এবার আর চিন্তা নেই! সরকার আনছে 'সঞ্চার সাধী’ নামক একটা পোর্টাল।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 'সঞ্চার সাধী’ নামক পোর্টালটির উদ্বোধন করেছেন মঙ্গলবার। দেশের প্রতিটি প্রান্ত থেকে এই পোর্টালের সুবিধা নিতে পারবেন সকলে। আপনি কি জানেন এই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু অনেক সুবিধা পাবেন। আপনার হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ফোন মোবাইল কোথায় রয়েছে, কখন কে কীভাবে ব্যবহার করেছেন, তা আপনি জানতে পারবেন।

যখন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঞ্চার সাথী নামক এই পোর্টালটি উদ্বোধন করেছেন, তখন তিনি বলেছেন, পরিষেবা ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে https://sancharsaathi.gov.in টিতে যেতে হবে। তারপর আপনার ফোনে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) করতে হবে। এটি থাকলে দেশের কোথায় আপনার ফোন হারিয়েছে বা চুরি হয়েছে তা জানা যাবে, মানে ফোন ট্র্যাকিং করতে পারবেন বা আপনার সিম ব্লক করতে পারবেন।
আরেকটি হল, নো ইওর মোবাইল (KYM), এটিতে আপনারা আপনাদের মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন, লিকম অপারেটরের ফোন ব্যবহার করেন তার একটি ডুপ্লিকেট সিম কার্ড নিতে হবে। কারণ নম্বর ব্লক করার সময় মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। এরপর সিইআইআর ওয়েবসাইটে গিয়ে আইএমইআই নম্বর ব্লক করার জন্য রেজিস্টার ফর্ম ফিলাপ করতে হবে। ফোনের IMEI নম্বর লিখতে হবে, তাহলে ট্রাক করা যাবে আপনার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন। এর মাধ্যমে আপনি খুব সহজেই ধরতে পারবেন জাল ফোন নম্বর।

এই সঞ্চার সাথীর মাধ্যমে বন্ধ করা যাবে জালিয়াতি। ইতিমধ্যে ৪০ লক্ষ ভুয়া মোবাইল নম্বর ধরা পড়েছে। ৩৬ লক্ষের বেশি ফোন খুঁজে বের করা গেছে। এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে ৬ হাজার ৮০০টি কানেকশন ছিল যেখানে গ্রাহকের ছবি একই কিন্তু নাম আলাদা, সে বিষয়েও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার ৫ হাজার ৩০০ টি কানেক কানেকশন রয়েছে যার মুখ একই এবং নাম আলাদা। এই পোর্টালের মাধ্যমে মানুষের খুব উপকার হবে বলে আশা করা যাচ্ছে।












Click it and Unblock the Notifications