Perihelion Day 2024: আজ বড় বিশেষ দিন, নেপথ্যে রয়েছে বড় মহাজাগতিক রহস্য
Perihelion Day 2024: হাড় কাঁপানো ঠান্ডায় পড়েছে গতকাল রাত থেকেই। কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রিতে। তার পরেও গত কয়েকদিনের থেকে আজ যেন রোদের তাপ একটু বেশিই গায়ে লাগছে সকাল থেকে। চড়া রোদে হলেও শীতের কারণে বেশ আরামদায়ক।
কিন্তু এই শীতেও বেশিক্ষণ সেই চড়া রোদে থাকা যাচ্ছে না। কিন্তু কেন এমন হচ্ছে। শীতে তো রোদের তাপ আরাম লাগার কথা। তাহলেও কেন আরাম লাগছে না। এই প্রশ্ন অনেকেরই। আসলে আজ একটা বিশেষ দিন। সেই বিশেষ দিন মহাজাগতিক অবস্থানের কারণে। আজ পৃথিবী সবচেয়ে কাছে পৌঁছে গিয়েছে সূর্যের।

অর্থাৎ যে সৌর গোলককে কেন্দ্র করে পৃথিবীর দিন যাপন সেই সৌরগোলকের যতটা সম্ভব কাছে পৌঁছে গিয়েছে পৃথিবী। আর পৃথিবী পৌঁছনো মানেই আমরা সকলেই কাছাকাছি চলে এসেছি সূর্যের। বাংলা ভূগোলের বইয়ে যাকে আমরা বলি অনুসূর অবস্থান। ইংরেজিতে ভৌগলিক ভাষায় যাকে বলা হয় পেরিহেলিয়ন দিন।
গতকাল রাত থেকেই ধীরে ধীরে পৃথিবী সূর্যের দিকে এগোতে শুরু করেছিল। ধীরে ধীরে এগোতে এগোতে সবচেয়ে কাছে চলে এসেছে পৃথিবী। সূর্যের সবচেয়ে কাছে যেদিন অবস্থান করে পৃথিবী সেই দিনটি বাংলায় ভৌগলিক ভাষায় বলা হয় অনুসূর অবস্থান। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে বছরের একটা দিনে এমন অবস্থানে আসে যেদিন সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সবচেেয় কম হয়। যদিও প্রতিবছর কিন্তু একই দিনে এই ঘটনা ঘটেনা। এই বছরে ৩ জানুয়ারি এই অবস্থান তৈরি হলেও পরের বছর এই দিন এই ঘটনা নাও ঘটতে পারে।
এর আবার বিপরীত অবস্থাও ঘটে। অর্থাৎ যেদিন সূর্যের সবচেয়ে দূরে অবস্থান করে পৃথিবী। সেই দিনটিকে বলা হয় অ্যাফিলিয়ন ডে। সেসময় সূর্যের উত্তরায়ণ চলে সেকারণে আমরা সেটা বুঝতে পারিনা। এখন যেহেতু সূর্যের দক্ষিণায়ন চলছে সেকারণে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব উত্তরগোলার্ধের বাসিন্দারা বেশি বুঝতে পারেন। শীতকাল যখন উত্তরগোলার্ধে থাকে তখনই এই অনুসূর অবস্থান তৈরি হয় প্রতিবছর।












Click it and Unblock the Notifications