একবিংশ শতকের তিনের দশকে মহাকাশ বিজ্ঞানের লক্ষ্য শুক্র, সাবধানী পদক্ষেপ নাসার
শুক্র কীভাবে গ্রিনহাউস গ্যাসে ভরে গেল? একটা গ্রহের ২৪ কিলোমিটার পুরু বায়ুমণ্ডলের আবরণ কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ। এই গ্রহে রয়েছে সালফিউরিক অ্যাসিডের মেঘ।
মহাকাশ বিজ্ঞানীরা একবিংশ শতকের তিনের দশকে তাঁদের লক্ষ্য স্থির করেছে শুক্র গ্রহে। পৃথিবীর যমজ গ্রহ সম্বন্ধে জানতে চান জ্যোতির্বিজ্ঞানীরা। এ ব্যাপারে সাবধানী পদক্ষেপ নিল নাসা। সর্বাধিক উষ্ণ গ্রহ শুক্রে বেঁচে থাকার জন্য বা ল্যান্ডারের ব্যাটারি তৈরি করছেন বিজ্ঞানীরা।

নাসা সম্প্রতি ব্যাখ্যাও দিয়েছে যে, জ্যোতির্বিজ্ঞানীরা কেন এই দশকে শুক্র নিয়ে তদন্ত করবে। এবার মার্কিন গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা এসার বিজ্ঞানী এবং প্রকৌশলীরা মিলত হয়ে সূর্য থেকে দ্বিতীয় নিকটতম গ্রহে তিনটি নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু শুক্রের অতিরিক্ত উত্তাপে সেখানে কী করে মহাকাশযান টিকিয়ে রাখা যাবে, সেটাই চ্যালেঞ্জ জ্যোতির্বিজ্ঞানীদের। ল্যান্ডারকে সজীব রেখে দিতে তাই অত্যাধুনিক পরিকল্পনা নিয়েছে তারা। তাঁরা পৃথিবীর কাছাকাছি গ্রহ সম্পর্কে আরও অনেক কিছু জানতে চায়। জানতে চায়, পৃথিবীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও কেন আগ্নেয়গিরিতে পরিণত হয়ে গেল গোটা গ্রহ।
শুক্র কীভাবে গ্রিনহাউস গ্যাসে ভরে গেল? একটা গ্রহের ২৪ কিলোমিটার পুরু বায়ুমণ্ডলের আবরণ কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ। এই গ্রহে রয়েছে সালফিউরিক অ্যাসিডের মেঘ। শুক্র গ্রহে এতটাই তাপমাত্রা যে সীসা গলে যেতে পারে। নাসার গ্রহ বিজ্ঞানের পরিচালক লরি গ্লেজ জানিয়েছেন, শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা ৯০০ ডিগ্রি ফারেনহাইট বা ৪৮০ ডিগ্রি সেলসিয়াস।
নাসার বিজ্ঞানীরা বলেন, আমরা সত্যিই বুঝতে চাই কেন শুক্র এবং পৃথিবী সাদৃশ্য হয়েও সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। তা জানতে ব্যাটারির সমস্যা সমাধানের জন্য নাসা একটি নতুন উচ্চ-তাপমাত্রার শক্তির উৎস তৈরি করতে চাইছে। তারা 'অ্যাডভান্স থার্মাল ব্যাটারি'র সঙ্গে অংশীদারিত্ব করতে চাইছে।
এই অ্যাডভান্স থার্মাল ব্যাটারি বা এটিবি কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি আশ্চর্যজনকভাবে শক্ত প্রোটোটাইপ ব্যাটারি তৈরি করেছেন৷ নতুন ব্যাটারির চাবিকাঠি হল শুক্রের চরম তাপমাত্রাকে ল্যান্ডারের সুবিধার জন্য ব্যবহার করতে সক্ষম হবে। এই উপাদানটিতে পর্যাপ্ত উচ্চশক্তির ঘনত্ব রয়েছে, তা তাপ ধরে রেখে ল্যান্ডারকে চালিত করতে সাহায্য করবে। একে বলা হচ্ছে গলিত লবণের ব্যাটারি।
বর্তমানে বিদ্যমান গলিত লবণের ব্যাটারির একটি বড় সমস্যা হল তাদের স্ব-নিঃসরণের উচ্চ হার, যা অভ্যন্তরীণ ইলেক্ট্রোকেমিক্যাল বিক্রিয়া দ্বারা সৃষ্ট হয়। শুক্র গ্রহে গলিত লবণের ইলেক্ট্রোলাইট-সহ একটি সাধারণ তাপীয় ব্যাটারিকে মাত্র কয়েক ঘন্টা ব্যবহার করা যায়।
এটিবি-র ব্যাটারি ১১৮ দিন টিকতে পারে। তা ১৯ ভোল্ট থেকে ২৫ ভোল্টের মধ্যে ডিসচার্জ করতে সক্ষম। এর অপারেশনাল পাওয়ার প্রয়োজনীয়তার প্রায় দ্বিগুণ। সীসার গলনাঙ্কে পৌঁছনোর আগেই তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে।












Click it and Unblock the Notifications