Moon Mission: চাঁদ থেকে আসবে অক্সিজেন! ভারত ও জাপানের পর অস্ট্রেলিয়াও চন্দ্র অভিযানে
চাঁদ থেকে অক্সিজেন আনতে চায় অস্ট্রেলিয়া। তাই নাসার সঙ্গে হাত মিলিয়ে চন্দ্র অভিযানের প্রস্তুতি শুরু করে দিল তারাও। ভারত ও জাপানের পর চাঁদে যাচ্ছে অস্ট্রেলিয়াও। ভারতের চন্দ্রযান ৩ ইতিমধ্যেই চাঁদের মাটিতে অক্সিজেনের অস্তিত্ব পেয়েছে। সেই অক্সিজেন আনতে চায় অস্ট্রেলিয়া।
ভারতের পরই জাপান নেমেছে চন্দ্র মিশনে। জাপানের স্লিম মিশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তারা দীর্ঘ সময় নিলেও ভারতের মতো চাঁদের মাটি ছুঁতে চায় তারা। এরপর ভারতের সঙ্গে হাত মিলিয়ে চন্দ্রযান ৪ বা লুপেক্স মিশনে নামতে চায় জাপান। তার আগে অস্ট্রেলিয়াও চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছে।

অস্ট্রেলিয়া এই লক্ষ্যপূরণে নাসার সহায়তা নিচ্ছে। নাসার আর্টেমিস মিশনের অংশ হয়ে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি চন্দ্র অভিযান শুরু করবে। মহাকাশ অভিযানের দিনক্ষণও স্থির করে ফেলেছে অস্ট্রেলিয়া। নাসার সঙ্গে হাত মিলিয়ে মহাকাশ বি্জ্ঞানীরা অস্ট্রেলিয় রোভারটি তৈরি করবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার শিল্প, বিজ্ঞান, সম্পদ দফতরের তরফে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার পাঠানো রোভার চাঁদের মাটি সংগ্রহ করে নিয়ে আসবে। সেই মাটি পরীক্ষা করে নাসা অক্সিজেন তৈরির চেষ্টা চালাবে। তবে এখনও রোভারের নাম স্থির হয়নি। শীঘ্রই তা স্থির হয়ে যাবে।
অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের চন্দ্র মিশনে রোভার পাঠানো হবে। গত বৃহস্পতিবার চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে জাপানের স্লিম মহাকাশযান। জাক্সা মুন স্লাইপার নামে এই মিশন শেষ করবে চার মাসে। ভারত চাঁদের দক্ষিণ মেরু বিজয় করেছে ২৩ অগাস্ট। এরপর জাপান চার মাস পরে সেই কীর্তি ছুঁতে পারে কি না সেটাই দেখার।
ছবি সৌজন্য: এক্স/অস্ট্রেলিয়া স্পেস এজেন্সি












Click it and Unblock the Notifications