চ্যাটিং করতে খসবে গাঁটের কড়ি! চালু হচ্ছে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা!
এবার ফ্রিতে আর ইনস্টাগ্রাম, ফেসবুক ব্যবহার করা যাবে না, এর জন্য দিতে হবে টাকা, চালু করা হচ্ছে মেটা ভেরিফায়েড’ পরিষেবা। যদিও এই পরিষেবা বিদেশে চালু হলেও ভারতে তা এখনও চালু হয়নি, কবে হবে তা এখনও জানানো হয়নি।
বর্তমান সময়ে প্রায় সকলের হাতেই স্মার্ট ফোন। আট থেকে আশি বয়সীরা সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে যুক্ত। মোবাইল ফোন ছাড়াও যে আরেকটা জগত আছে তা হয়তো অনেকেই জানেন না। সারাদিনেই প্রায় হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে সকলে ব্যস্ত থাকেন। মাসের প্রথমে একবার নেটকার্ড ভরে নিলেই সারা মাস চুটিয়ে চ্যাটিং করার দিন শেষ! জানেন কী ফেসবুক থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করলে আপনার গ্যাঁটের কড়ি খসবে।

পেইড সাবস্ক্রিপশন সার্ভিস চালু হচ্ছে
একসময় ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন আজীবন ফ্রি থাকবে ফেসবুক, মানে ফেসবুক ব্যবহার করলে আলাদা ভাবে কাউকে টাকা টাকা দিতে হবে না, এবার সেই কথা থেকেই সরে এলেন তিনি। রবিবার ফেসবুক, ইনস্টাগ্রামের পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের মতো বড় ঘোষণা করলেন তিনি।

চালু হচ্ছে মেটা ভেরিফায়েড’ পরিষেবা
জুকারবার্গ জানিয়েছেন, এই পরিষেবার কথা নিজেই জানিয়েছেন তিনি। এটি করার পিছনে রয়েছে অনেক কারণ। মেটাভেরিফিকেশনের সুবিধা নেওয়া মানুশেররা আরও সুযোগ পাবেন। তাছাড়া এই অ্যাকাউন্টগুলি আরও সুরক্ষিত হবে। জাল প্রোফাইল থেকে মিলবে সুরক্ষা। যারা এই পরিষেবার সঙ্গে যুক্ত হবেন তাঁরা এই সংস্থার কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধু তাই নয় যে ব্যবহারকারীরা এর সঙ্গে যুক্ত হতে চাইবেন তাদের ইনগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট সঠিক কীনা তা জানার জন্য সরকারের দেওয়া যে কোনও আইডি প্রুফ দেখা হবে। চলতি সপ্তাহ থেকেই এই পরিষেবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হবে। তারপর আসতে আসতে অন্য দেশে চালু হবে। এই পরিষেবার নামটি 'মেটা ভেরিফায়েড'।

এই পরিষেবা একটু বেশিই ব্যয়বহুল
মেটা যে ব্লু ব্যাজের জন্য প্রিমিয়াম পরিষেবা চালু করতে চলেছে সকলের জন্য খুব সুরক্ষিত হবে জানা গিয়েছে। মেটার তরফে জানানো হয়েছে, এই পরিষেবার সঙ্গে যুক্ত হতে কিন্তু ফ্রি দিতে হবে। প্রতি মাসে আইফোন ও iOS প্ল্যাটফর্মের জন্য দিতে হবে ১১.৯৯ ডলার। যখন তাঁরা এই পরিষেবার অন্য সুবিধাগুলি গ্রহণ করবেন তখন তাদের ১৪.৯৯ ডলার করে দিতে হবে। যদি ভারতের ক্ষেত্রে কত টাকা দিতে হবে তা এখনও জানা যায়নি। তবে এই পরিষেবাটি যথেষ্ট ব্যয়বহুল। টুইটারের থেকে যথেষ্ট খরচ এর, কারণ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম অনুসারে টুইটার ব্লুর অনলাইন ব্যবহারকারীর জন্য দিতে হয় ৬৫০ টাকা , আর যারা মোবাইল অ্যাপ ব্যবহার করেন তাদের ৯০০ টাকা দিতে হয়।

পরিষেবায় যুক্ত হতে হলে কী কী করতে হবে
এই পরিষেবায় যুক্ত হওয়ার জন্য ১৮ বছরের বেশি বয়স হতে হবে। অরিজিনাল প্রোফাইল থাকতে হবে। অ্যাকাউন্টে নিজের ছবি রাখতে হবে। সরকারের দেওয়া আইডি প্রুফ দিতে হবে। ব্যবসায়ের কোন প্রুফ দিলে চলবে না। নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাঊন্টে নাম, পরিচয় পত্র, ছবি, জন্ম তারিখ সব আসল দিতে সাবস্ক্রিপশন করতে হবে। এগুলি সঠিক থাকলে তবেই আপনি এই পরিষেবার সুবিধা পাবেন।












Click it and Unblock the Notifications