নাসার অরবিটারে ধরা পড়ল মঙ্গল গ্রহের গর্ত! এক অদ্ভুত প্যাটার্ন নজর করলেন বিজ্ঞানীরা
নাসার অরবিটারে ধরা পড়ল মঙ্গল গ্রহের গর্ত! এক অদ্ভুত প্যাটার্ন নজর করলেন বিজ্ঞানীরা
নাসার অরবিটারে সম্প্রতি ধরা পড়ল মঙ্গল গ্রহের উপর এক অদ্ভুত প্যাটার্নের গর্ত! নাসার মার্স রিকননাইসেন্স অরবিটারে লাল গ্রহের আরব টেরার উত্তর সমভূমিতে গর্তের একটি চিত্র ধারণ করেছে, যার আকার অদ্ভুত। এবং তার মধ্যে রহস্যময়তার হাজারো সমীকরণ।

অদ্ভুত প্যাটার্নের গর্তের ছবি প্রকাশ
মঙ্গল আমাদের প্রতিবেশী গ্রহ। তা সত্ত্বেও মঙ্গল সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। নাসার মার্স রিকননাইসেন্স অরিবটারে সেই রহস্যের ছাপ স্পষ্ট। সম্প্রতি মঙ্গলের যে অদ্ভুত প্যাটার্নের গর্তের ছবি প্রকাশ পোয়েছে, তা ৬০০ মিটার ব্যাসের থেকে বড় এবং ৪৫০ মিটার বা তার থেকে কম পরিমাপের গর্ত।

সিঁড়ি বা সোপানের মতো লাগছে দেখতে
গর্তের দক্ষিণদিকে শুধু শিলা বা অন্য কোও বস্তু রয়েছে, উত্তর দিকে তা অনুপস্থিত। ডিপোজিটগুলিতে রেডিয়াল স্ট্রিয়েশন রয়েছে, তা ছোটো উজ্জ্বল শিলাগুলি দ্বারা গঠিত এবং আনুভূমিক স্তরায়নও ধরা পড়েছে, তা সিঁড়ি বা সোপানের মতো লাগছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই বৈশিষ্ট্যগুলি বরফ সমৃদ্ধ উপাদানে গঠিত।

ধুলোর ঝড়ের শব্দ নাসার অরবিটারে
বৃহত্তরগর্তগুলি ভূপৃষ্ঠের ৪৫ থেকে ৬০ মিটার নীচে রয়েছে। তার নীচে জল প্লাবিত হত বলেই ধারণা। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পল গেইসলার তাঁর গবেষণাপত্রে এই তথ্য লিখেছেন। এই সপ্তাহেই মঙ্গলে ধুলোর ঝড় শুরু হয়েছে। ধুলোর ঝড়ের সেই শব্দ ধরা পড়েছে নাসার অরবিটারে। তা ইতিমধ্যে প্রকাশও করেছে নাসা।

অডিও রেকর্ডিংয়ে ১০ সেকেন্ড ধুলোর শব্দ
নাসার পারসিভারেন্স রোভারের মাইক্রোফোনটি ঘটনাক্রমে চালু হয়ে গিয়েছিল আগেই। যখন লাল ধুলোর একটি ঘূর্ণায়মান টাওয়ার সরাসরি কানে পৌঁছয় অডিও রেকর্ডিংয়ে ১০ সেকেন্ড ঘণ্টায় ৪০ কিলোমিটার ঝোড়ো বাতাসের সঙ্গে হাজার হাজার ধূলিকণায় পিং-ইং শব্দ শুনতে পাওয়া যায়।

মঙ্গল থেকে রোভার ফেরানোর চ্যালেঞ্জ
মঙ্গল গ্রহের পৃষ্ঠে থেকে দুটি ধুলোর নমুনা বোতলজাত করার কয়েক সপ্তাহ পরে প্রকাশিত হয়েছিল। রোভারের দ্বারা সংগৃহীত নমুনার পাশাপাশি এই ধুলোর নমুনা সংগ্রহও করা হয়। দুটি নতুন নমুনার মধ্যে ছিল একটি ছোটো টিলা থেকে বাতাসে প্রবাহিত বালি এবং ধুলোর স্তূপ থেকে সংগ্রহ করা বস্তু। মঙ্গলগ্রহে জমা ওই বালি ও ধুলো নিয়ে পরীক্ষা করা হবে। এখন মঙ্গল থেকে তা সফলভাবে ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ।

মঙ্গলের বুকে থেকে অনেক নমুনা সংগ্রহ
সম্প্রতি নাসার পারসিভারেন্স রোভার মঙ্গল থেকে পৃথিবীকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে। তা সফলভাবে পৃথিবীর বুকে ফিরিয়ে আনা গেলে, নাসা অনেক নমুনা পাবে। এতদিন মঙ্গলের বুকে থেকে একে একে অনেক নমুনা সংগ্রহ করেছে রোভার। এখন সেই রোভারের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে নাসা।












Click it and Unblock the Notifications