মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সির খোঁজ মিলল, ফের চমক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের
নাসার পাঠানো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফের একবার কামাল করে দিল। এবার মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সির খোঁজ দিল মহাকাশ বিজ্ঞানের অত্যাধুনিক এই টেলিস্কোপ।
নাসার পাঠানো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফের একবার কামাল করে দিল। এবার মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সির খোঁজ দিল মহাকাশ বিজ্ঞানের অত্যাধুনিক এই টেলিস্কোপ। জেমস ওয়েব টেলিস্কোপ সম্প্রতি বিশ্বের সামনে মহাজগতের গভীরের ছবি তুলে ধরেছে। এবার মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সির আবিষ্কার করে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল বিশ্বের সবথেকে শক্তিশালী এই টেলিস্কোপ।

বহু পুরনো গ্যালাক্সির সন্ধান
তারার মৃত্যু থেকে প্রাচীন ছায়াপথে হাজারো নক্ষত্রের সমাবেশের ছবি দেখিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। প্রতিদিন একটার পর একটা চমক নিয়ে তারা উপস্থিত হচ্ছে। জেমস ওয়েব দেখিয়ে দিয়েছে, এতদিন যে গ্যালাক্সিগুলোকে আমরা চোখরে সামনে দেখছি, তাদের বয়স মাত্র ৩০০ মিলিয়ন বছর। মহাজাগতিক অর্থে এটি ওই গ্যালাক্সির শিশু পর্যায়। এর থেকেও বহু পুরনো গ্যালাক্সির সন্ধান মিলেছে।

দুটি প্রাচীন গ্যালাক্সির সন্ধান
গবেষকদের একটি দল গ্রিসম লেন্স অ্যামপ্লিফাইড সার্ভে প্রম স্পেস থেকে ডেটা বিশ্লেষণ করে মহাবিশ্বের প্রাচীনতন ছায়াপথ বা গ্যালাক্সির সন্ধান দিয়েছে। গ্লাস জেড-১১ ও গ্লাস জেড-১৩ নামে দুটি গ্যালাক্সিকে চিহ্নিত করা হয়েছে। গ্লাস জেড-১৩'র আলো পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত মহাকাশ যানের আয়নায় আঘাত করতে প্রায় ১৩.৪ বিলিয়ন বছর সময় লেগেছে।

গবেষণায় সবথেকে বিস্ময়
গবেষকরা বলেন, এই গবেষণায় সবথেকে বেশি বিস্ময়ের যে আলো আমাদের কাছে পৌঁছতে ১৩ বিলিয়নেরও বেশি সময় নিয়েছে। মহাবিশ্ব দ্রুত গতিতে প্রসারিত হওয়ায় গ্যালাক্সিটি আমাদের থেকে বর্তমানে ৩৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। জ্যোতির্বিজ্ঞানীরা। এখনও স্পষ্টভাবে উত্তর দিতে পারেননি কখন কীভাবে প্রথম ছায়াপথগুলি গঠিত হয়েছিল। এটি জ্যোতির্বিজ্ঞানের জগতে একটি কৌতুহলী প্রশ্ন হিসেবে রয়ে গিয়েছে।

ডিস্ক গ্যালাক্সির সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ
গবেষকরা জানান, জিএনজেড ১১ হল একমাত্র গ্যালাক্সি যা নিশ্চিত করেছে যে, বিগ ব্যাং-এর প্রথম কয়েকশো মিলিয়ন বছরে মহাবিশ্ব জীবিত ছিল। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় হাভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের রোহান নাইডুর নেতৃত্বে গবেষকরা বলেছেন যে, গ্লাস-জেড ১১ একটি স্পষ্টভাবে বর্ধিত সূচকীয় আলোর প্রোফাইল দেখায়। এটি একটি ডিস্ক গ্যালাক্সির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মহাবিশ্বের সম্প্রসারণের কারণে
গ্লাস-জেড ১১ ও ১৩ গ্যালাক্সির রেডশিফ্টগুলো নির্দেশ করে মহাবিশ্বের সম্প্রসারণের কারণে ছায়াপথগুলি থেকে আলো প্রসারিত হয়েছে। উচ্চতর রেডফিফ্ট ইঙ্গিত দেয় যে গ্যালাক্সি পৃথিবী থেকে অনেক দূরে। যদিও গবেষণাটি এখনও পর্যালোচনা করা হয়নি। যদি তা-ই হয়, তবে সেটা যুগান্তকারী হবে বলে বর্ণনা করেন গবেষকরা।

উজ্জ্বল ছায়াপথগুলিকেও শনাক্ত করতে
বিজ্ঞানীরা সম্ভবত ওয়েব নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ যন্ত্র ব্যবহার করবেন এই দুই প্রার্থীর বিস্তারিত জানার জন্য। গভীর জেডব্লুএসটি পর্যবেক্ষণগুলি তুলনামূলকভাবে উজ্জ্বল ছায়াপথগুলিকেও শনাক্ত করতে পারে। প্রত্যাশিত সময়ের থেকে অনেক আগে সৃষ্ট ছায়াপথগুলির কথা তুলে ধরে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications