সূর্য থেকে বিশাল শিখা ছুটে আসছে, ব্ল্যাকআউট হতে পারে পৃথিবী ?
সৌরঝড় নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীদের। শুক্রবারের পর মঙ্গলবারও একটি সৌরঝড়ের সংবাদ পাওয়া যাচ্ছে। সূর্যের থেকে বিশাল পরিমাণ শক্তি নির্গত হয়েছে। ঝড়ের প্রভাব পৃথিবীর দিকেই আসছে।
গত শুক্রবার সৌরঝড়ের খবর পাওয়া গিয়েছিল৷ দুই দশকের মধ্যে সব থেকে শক্তিশালী সৌরঝড় ছিল সেটি। সেই ঝড়ের প্রভাব পৃথিবীর একাধিক দেশে পড়তে পারে৷ তার মধ্যেই সামনে আসছে মঙ্গলবারের এই ঝড়ের কথা।

মার্কিন সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) তথ্য সামনে এনেছে। এই ঝড়ের ফলে একটি শক্তিশালী তরঙ্গ তৈরি হচ্ছে। যা এখন অবধি সব থেকে শক্তিশালী বলে বিবেচিত হচ্ছে।
সূর্যে একটি দাগও দেখা গিয়েছে। সূর্যের একেবারে প্রান্তে সেটি দেখা যাচ্ছে। সোলার ফ্লেয়ার পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এর মাত্রা এক্স ৮.৭। অর্থাৎ, গত সপ্তাহের মাত্রার থেকেও অনেক বেশি। আর এটাই বেশি উদ্বেগের।
মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। আঘাতের সময় রেডিও ব্ল্যাকআউট হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। এছাড়াও আগেই জানা গিয়েছে, ভূ চৌম্বকীয় ঝড়ে পৃথিবীর স্যাটেলাইট ও পাওয়ার গ্রিডেও সমস্যা দেখা দেবে।
নাসা বলেছে, সৌরচক্র ২৫ শুরু হয়েছে। এখন এই চক্রের সর্বাধিকের কাছে পৌঁছেছে সূর্য। এই সময়ে এমন ভয়াবহ অগ্ন্যুৎপাত সাধারণ হয়ে ওঠে। তবে কি আগামী দিনে এমন ঘটনা আরও দেখা যাবে? সেই প্রশ্ন উঠছে।
গত ১০ মে সূর্যের একটি ছবি ধরা পড়েছিল৷ সেই সময় এক্স ৫.৮ মাত্রার বিস্ফোরণ হয়েছিল। মঙ্গলবার যে তথ্য এসেছে, তাতে উদ্বেগ বাড়তেই পারে। কারণ, মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে তিনটি বিস্ফোরণের ঘটনা লক্ষ্য করা গিয়েছে। সূর্য থেকে এক্স ১.৭, এক্স ১.৩, এক্স ৮.৭ তিন ভাগের সোলার ফ্লেয়ার দেখা গিয়েছে। এটি এখনও বৃহত্তম।












Click it and Unblock the Notifications