Chandrayaan 3: ৬০০০ কিলোমিটার বেগে ঘুরছে বিক্রম, কত বেগে চাঁদের মাটিতে নামবে? হার মানবে বুলেট গতিও

৪১ দিনের অভিযানের আজই শেষ দিন। ১৪ জুলাই ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উড়েছিল চন্দ্রযান ৩। তারপর পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের কক্ষপথে প্রবেশ এবং বুধবার সেই মাহেন্দ্রক্ষণ। বিক্রমের গতি কমিয়ে চাঁদের মাটিতে নামানোই চ্যালেঞ্জ ইসরোর। অবশেষে চন্দ্র-হার কি গলায় পরতে পারবে ভারত? সেটাই এখন প্রশ্ন।

চাঁদের মাটিতে অবতরণের আগে চন্দ্রযান ৩ মিশনের ল্যান্ডার বিক্রম বর্তমানে ২৫ কিলোমিটারx১৩৪ কিলোমিটার কক্ষপথে ঘুরছে। বর্তমানে বিক্রম ছুটছে ঘণ্টায় ৬০০০ কিলোমিটার গতিতে। সেকেন্ড ১.৬৮ কিলোমিটার এর গতিবেগ। এই অবস্থা থেকে কয়েকটি ধাপে গতি কমিয়ে বায়ুমণ্ডলহীন চাঁদে ল্যান্ড করা খুব সহজ কাজ নয়।

Chandrayaan 3

কীভাবে এই অসাধ্যসাধন, তারই একটা ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মহাকাশযানটিতে চাঁদের মাধ্যাকর্যণ ও কক্ষপথে কৌশলী প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবেই সফট ল্যান্ডিং হবে। মহাকাশ বিজ্ঞানীরা তাই শেষ ১৭ মিনিটের ভয়েই আড়ষ্ট।

ইসরো আগেই জানিয়েছিল চন্দ্রযানের ৪১ দিনের যাত্রার সবথেকে কঠিন কৌশল অবতরণের আগের পর্যায়। চাঁদের মাটিতে ৩০ কিলোমিটার উপর থেকে নামবে বিক্রম। নামার সময় গতিবেগ সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার বা গণ্টায় ৬০০০০ কিলোমিটার থাকবে। তারপরই হবে গতি কমানোর প্রক্রিয়া।

অবতরণের প্রক্রিয়া শুরুর ৬৯০ সেকেন্ডের মধ্যে চন্দ্রযান ৩-এর সমস্ত ইঞ্জিনগুলি একত্রে জ্বলে উঠবে। তারপরই গতিবেগ এক চতুর্থাংশ কমে যাবে। চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার ওপর যখন ল্যান্ডার পৌঁছবে, তখন তার সমান্তরাল গতিবেগ থাকবে ৩৫৮ মিটার প্রতি সেকেন্ডে। আর নীচে নামার গতিবেগ থাকবে ৬১ মিটার প্রতি সেকেন্ডে।

অর্থাৎ চাঁদের অভিকর্ষ বিক্রম ল্যান্ডারকে প্রতি সেকেন্ডে প্রায় ৬১ মিটার বেগে নীচের দিকে টানবে। প্রথম পদক্ষেপে গতি কমানোর সময় চন্দ্রযান ৩ কিছুটা ঘুরবে, যেভাবে আমরা একটি সাইকেল চালাই। এই সময়েই চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার অবতরণ স্থানের দিকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে চলে আসবে।

চাঁদের মাটির ৭.৪ কিলোমিটার উচ্চতায় থেকে ল্যান্ডিং স্পট নিরাপদ কি না, তা দুবার চেক করবে বিক্রম। চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার যখন ল্যান্ডিং স্পট থেকে ৮০০-১৩০০ মিটার উচ্চতায় থাকবে, তখনই ক্যামেরা ছবি তোলা শুরু করবে, সেন্সর ডেটা সংগ্রহ করবে। অনবোর্ড কম্পিউটার সবকিছু প্রক্রিয়াকরণ শুরু করবে।

তারপর ১২ সেকেন্ডের মধ্যে তা ১৫০ মিটারে নেমে আসবে। একটি বিশেষ ক্যামেরা মাটিতে কোনও সমস্যা আছে কি না পরীক্ষা করবে। যদি কোনও সমস্যা থাকে তবে আরও ১৫০ মিটার উপরে উঠে যাবে। আবার পরীক্ষা করে নিশ্চিত হয়ে বিক্রম ল্যান্ডার সেকেন্ডে ৩ মিটার অর্থাৎ ঘণ্টায় ১০ কিলোমিটারের একটু বেশি বা ১১ কিলোমিটারের একটু কম গতিতে নেমে আসবে চাঁদের মাটিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+