চিনের বিধ্বংসী রকেটে আছড়ে পড়ল ভারত মহাসাগরে, মুহূর্তে ভাইরাল ভিডিও
চিনের বিধ্বংসী রকেটে আছড়ে পড়ল ভারত মহাসাগরে, মুহূর্তে ভাইরাল ভিডিও
চিনের সবথেকে শক্তিশালী রকেট পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে বলে মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন আগেই। সেইমতো শনিবার চিনের বিধ্বংসী সেই রকেট আছড়ে পড়ল ভারত মহাসাগরে। এই রকেটে পৃথিবী বিধ্বস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ভারত মহাসাগরের বুকে তা আছড়ে পড়ায় সেই আশঙ্কা দূর হল।
|
রকেট পতনের ভিডিও ভাইরাল
এদিন মহাকাশ থেকে দ্রুত গতিতে যেভাবে রকেট আছড়ে পড়েছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চিনা কার্গো মহাকাশযান বায়ুমণ্ডলে পুড়ে যাওয়ার রকেটের অবশিষ্টাংশ পৃথিবীর দিকে ধেয়ে আসে। পৃথিবীর দিকে তার ধেয়ে আসার ছবি ক্যামেরাবন্দি হয়েছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার কুচিং শহরের আকাশে দেখা গিয়েছে আশ্চর্য আলোর খেলা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

আকাশ ভরে গিয়েছিল আলোয়, মুহূর্তে আশঙ্কার অবসান
চিনা রকেট পৃথিবীর দিকে ধাবমান হওয়ার সেই দৃশ্য রাতের আকাশকে আলো করে তুলেছিল। কী সেই আলো তা নিয়ে তৈরি হয়েছিল ধন্দ। উত্ত মিলল স্বল্প কিছুক্ষণ পরেই। জানা গেল ভারত মহাসাগরের বুকে আছড়ে পড়েছে ধ্বংসপ্রাপ্ত চিনা রকেট। এই রকেট ভারত মহাসাগরের বুকে আশ্রয় নেওয়ায় বিশ্ব হাঁফ ছেড়ে বাঁচল। তা না হলে কোথায় তা পড়তে পারে, কতটা ক্ষতিসাধন করতে পারে, তা নিয়ে আশঙ্কা চলছিল।

এর আগেও ভারতমহাসাগরের আশ্রয় নেয় রকেট
কোনও রকেট ভারত মহাসাগরে ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। এর আগেও এমনটা ঘটেছিল। গত বছরও এমনই এক চিনা রকেট ভারত মহাসাগরের বুকে আশ্রয় নিয়েছিল। এ বছরও এপ্রিলে মহারাষ্ট্রের আকাশে আলোর ঝলকানি দেখা দিয়েছিল। তারপর তা সমুদ্রে পতিত হয়। চিনের অতীত রেকর্ড ভয়াবহ। ২০২০ সালের মে মাসে আরেকটি লং মার্চ আইভোরি কোস্টে আছড়ে পড়েছিল। এর ফলে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার ২০২১ সালে বেজিং লং মার্চ ৫বি রকেটের সঠিক ডি-অরবিট পরিকল্পনা না করার জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন।

পৃথিবীর দিকে ধেয়ে আসা চিনের রকেট নিয়ে আতঙ্ক
লং মার্চ রকেটের অবশিষ্টাংশ চিনের মহাকাশ স্টেশন থেকে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল বলে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন। কিন্তু তা পৃথিবীর বুকে কোথায় আছড়ে পড়বে ওই রকেট, তা বলতে পারছিলেন না নিশ্চিত করে। বিশেষজ্ঞরা রকেট বুস্টারের অনিয়ন্ত্রিত অবতরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

চিন পৃথিবীর উপরে রকেটের ধাক্কা সামলাতে ব্যর্থ
পৃথিবীর উপরে রকেটের ধাক্কা সামলানোর ক্ষেত্রে চিনের ট্রাক রেকর্ড খুব খারাপ ছিল। এবারও তারা ধাক্কা সামলাতে ব্যর্থ। তবে এক্ষেত্রে ভারত মহাসাগরে পড়েছে ধ্বংসপ্রার্ত রকেটের অংশ। উড়ানের পর ১০০ ফুট লম্বা ও ২২ টন ওজনবিশিষ্ট ওই রকেট নিম্ন কক্ষপথে পৌঁছয়। বায়ুমণ্ডলীয় ঘর্ষণ এটিকে নীচের দিকে টেনে নিয়ে গেলে, তা পৃথিবীর দিকে ফিরে আসছে বলে জানানো হয় এবং তা সপ্তাহান্তেই পৃথিবীতে ফিরে আসতে পারে সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়েছিল।

আগেই জানানো হয়েছিল দিনক্ষণ, শুধু জায়গা নিয়ে সংশয় ছিল
জ্যোতির্বিজ্ঞানীরা আগেই জানান, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়া সময় রকেটটি বিচ্ছিন্ন হয়ে যাবে। রকেটটি যথেষ্ট বড়, ফলে অসংখ্য খণ্ড ২০০০ কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করার সময় ধ্বংস হতে থাকবে যাবে। ফলে পৃথিবীর বুকে পুনঃপ্রবেশের আগে তা অনেকাংশেই ক্ষয়প্রাপ্ত হবে। অ্যারোস্পেস কর্পোরেশনের মতে ৩১ জুলাই সকালে ৫টা ৫৪ মিনিটে তা আছড়ে পড়ার কথা ছিল প়ৃথিবীর বুকে। প্রায় সঠিক সময়ই তা পৃথিবীতে পৌঁছে যায়।
ছবি সৌজন্য: টুইটার












Click it and Unblock the Notifications