Chandrayaan 3: আজ মহাকাশে মেগা ইভেন্ট, বিক্রম ল্যান্ডার থেকে আলাদা হবে চন্দ্রযান-৩

Chandrayaan 3: আরও লক্ষ্যের কাছে পৌঁছে যাবে আজ চন্দ্রযান-৩। চাঁদের একেবারে কাছাকািছ। কারণ আজই ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হচ্ছে সে। পৃথিবীর সব টান ছেড়ে এবার লক্ষ্যে পৌঁছনোর পালা। সেই দিকেও আজ থেকে শুরু হতে চলেছে তার একার সফর।

এটাই শেষ পর্যায় চাঁদে পৌঁছনোর। এরপর ধাপে ধাপে চাঁদের একেবারে কাছে পৌঁছে যাওয়ার পালা। তাই আজকের ইভেন্ট ইসরোর বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে সেদিকেই নজর রেখে চলেেছন তাঁরা। চন্দ্রযানকে সাফল্যের সঙ্গে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন করা একটা বড় চ্যালেঞ্জ।

chandrayaan 3

অন্যদিকে রাশিয়ার মুন মিশনও শেষ পর্যায়ে। রাশিয়ার লুনার চন্দ্রযানও শেষ পর্যায়ের যাত্রা শুরু করবে আজ। অর্থাৎ চন্দ্রযান-৩-র সঙ্গে একসাথে যাত্রা শুরু করবে লুনা-২৫। তবে চন্দ্রযান-৩ একমাত্র চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করতে চলেছে। আগের প্রচেষ্টা বিফলে গেলেও এবার কোনও রকম খুঁত রাখতে চাইছে না ইসরো। বাড়তি সাবধানতা নিয়ে কাজ করছে।

চন্দ্রযান-৩-র প্রতিটি মুহূর্তের খবর রাখছে তারা। তবে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ আগে অবতরণ করবে চাঁদের মাটিতে। লুনা-২৫-র অবতরণের সময় ঠিক করা হয়েছে ২১ থেকে ২৩ অগাস্টের মধ্যে। অন্যদিকে চন্দ্রযান-৩-র অবতরণের দিন নির্ধারিত রয়েছে ২৩-২৪। গত ১৪ জুলাই যাত্রা শুরু করেছিল চন্দ্রযান -৩। আর রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ যাত্রা শুরু করেছিল ১০ জুলাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+