Chandrayaan 3: চন্দ্র পরিক্রমা শেষ করে বৃত্তাকার কক্ষপথে ইসরোর চন্দ্রযান! বিক্রম বিচ্ছিন্নকরণের প্রক্রিয়া শুরু
Chandrayaan 3: চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু হয়ে গেল। বুধবার ইসরোর চন্দ্রযান-৩ চাঁদকে শেষবার পরিক্রমা করে নিল। এদিন চন্দ্রযান-৩ পৌঁছে গেল প্রায় বৃত্তাকার কক্ষপথে। সেইসঙ্গে শুরু হয়ে গেল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া। হাতে গোনা আর কয়েকদিন বাকি। তারপরই ২৩ অগাস্ট মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, চন্দ্রযান থ্রি কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদন করে ১৫৩ কিমিx১৬৩ কিমি কক্ষপথে পৌঁছে গিয়েছে। ১৭ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার ল্যান্ডার বিক্রম বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শুরু হবে। সেইসঙ্গে শুরু হয়ে ডিবুস্ট অর্থাৎ মন্থর হওয়ার প্রক্রিয়াও।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ শেষবার চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে ঘণ্টায় ৬০৪৮ কিলোমিটার গতিতে। এরপরই গতি কমানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাঁদে কক্ষপথ হ্রাসের কৌশল সম্পাদন করে বৃত্তাকার কক্ষপথে প্রবেশ করার পর চন্দ্রযান-৩ মডিউল থেকে বৃহস্পতিবার বিক্রম ল্যান্ডার বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শুরু হবে।
এরপর আর একটি কৌশল সম্পাদন হবে। বলা যায় শেষ কক্ষপথ হ্রাসের কৌশল সেটি যদিও আর পরিক্রমা নয়। এবার সরাসরি ৩০ কিমিতে নামার পথে জেট প্রপালশন মডিউল থেকে আলাদা হবে বিক্রম ল্যান্ডার। প্রজ্ঞান রোভারকে নিয়ে বিক্রম ল্যান্ডার এরপর ডানা মেলে নামতে থাকবে চাঁদের মাটিতে।
ইসরোর তরফে স্থির করা হয়েছে ২৩ অগাস্ট চাঁদে নামবে বিক্রম। সেইসময় ল্যান্ডারের গতি কমিয়ে আনা হবে ৩ মিটার প্রতি সেকেন্ডে। অর্থাৎ ল্যান্ডারের গতিবেগ হবে ঘণ্টায় ১০ কিলোমটারের একটু বেশি বা ১১ কিলোমিটারের একটু কম। অবতরণের এই প্রক্রিয়াটাই সবথেকে কঠিন বলে জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ।
তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করতে পারলেই সফট ল্যান্ডিংয়ে আর কোনও বাধা থাকবে না। চাঁদের মাটিতে সাফল্য আসবে প্রথমবার। ইতিহাস তৈরি করবে ভারত। আমেরিকা, রাশিয়া ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ কররা গৌরব অর্জন করবে তারা।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 16, 2023
Today’s successful firing, needed for a short duration, has put Chandrayaan-3 into an orbit of 153 km x 163 km, as intended.
With this, the lunar bound maneuvres are completed.
It’s time for preparations as the Propulsion Module and the Lander Module… pic.twitter.com/0Iwi8GrgVR
একানে উল্লেখ্য, চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ৫ অগাস্ট। তারপর থেকে কক্ষপথ কমানোর পাশাপাশি গতি কমানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তার আগে পৃথিবীর কক্ষপথ বর্ধিত করার সময়ে গতিবেগ বাড়িয়েছে চন্দ্রযান-৩। ঘণ্টায় ৩৬ হাজার কিলোমিটার গতিবেগে পৌঁছনোর পর পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল না।
ইসরো জানিয়েছে, ২৩ অগাস্ট চাঁদের ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে নামবে বিক্রম। তা দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। গতি কমাতে চাঁদের মাটি থেকে ১০০ কিলোমিটার দূরে থাকার সময়ই জেট প্রপালশন মডিউলের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হবে।
৩০ কিলোমিটারে নামার পর বিক্রম ডানা মেলে বেরিয়ে আসবে জেট প্রপালশন মডিউল থেকে। দেশীয় পদ্ধতিতে তৈরি করা প্রজ্ঞান রোভার থাকবে বিক্রম ল্যান্ডারের ভিতরে। পাখির মতো ডানায় ভর করে ২০ মিনিটের প্রক্রিয়ায় গতি কমাতে কমাতে নামবে বিক্রম।












Click it and Unblock the Notifications