Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এলিয়েনদের সঙ্গে যোগাযোগ জ্যোতির্বিজ্ঞানীদের! মহাকাশ থেকে এল ১৮০০ রেডিও সিগন্যাল

এলিয়েনদের সঙ্গে যোগাযোগ জ্যোতির্বিজ্ঞানীদের! মহাকাশ থেকে এল ১৮০০ রেডিও সিগন্যাল

মহাকাশ থেকে রেডিও সিগন্যাল পাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এক-আধবার নয় ১৮৬৩টি সিগন্যাল পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা। তবে কি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ফেললেন বিজ্ঞানীরা! বছরের পর বছর ধরে যে গবেষণা চলে আসছে, যে ভিনগ্রহীদের নিয়ে এত আগ্রহ, তাঁদেরকে পৃথিবীতে আনতে গবেষণার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য এর বিজ্ঞানীদের হাতে।

ভিনগ্রহ থেকে রেডিও সিগন্যাল আসছে!

ভিনগ্রহ থেকে রেডিও সিগন্যাল আসছে!

এলিয়েনদের নিয়ে আগ্রহের শেষ নেই পৃথিবীবাসীর। ভিনগ্রহীদের খোঁজে পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা কি না করেছেন। সমস্তরকম প্রচেষ্টা তাঁরা করে যাচ্ছেন এখনও। তার মধ্যেই খবর এলিয়েন দুনিয়ার সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। পৃথিবীতে বসে মহাকাশের এক কোণ থেকে এমন কিছু রেডিও সিগন্যাল পাওয়া গিয়েছে, যা থেকে মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, এ সংকেত তাঁদেরই।

নতুন ধরনের রেডিও সংকেতে আশার আলো

নতুন ধরনের রেডিও সংকেতে আশার আলো

একেবারে নতুন ধরনের রেডিও সংকেত পেয়ে ভিনগ্রহীদের নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। এই সংকেতগুলি রেকর্ড করা হয়েছে। এই সংকেতগুলি ফাস্ট রেডিও বার্স্ট থেকে আলাদা। যেখান থেকে এই সংকেত আসছে সেখানে রেডিও টেলিস্কোপ রেখে ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ চালিয়ে যান বিজ্ঞানীরা।

মহাকাশের কোণে থাকা গ্যালাক্সি থেকে সিগন্যাল

মহাকাশের কোণে থাকা গ্যালাক্সি থেকে সিগন্যাল

নয়া এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা ৮২ ঘণ্টার মধ্যে মোট ১৮৬৩টি রেডিও সিগন্যাল রেকর্ড করতে পেরেছেন। এই সংকেতগুলি পৃথিবী থেকে বহু দূরে মহাকাশের কোনও এক কোণে থাকা গ্যালাক্সি থেকে আসছে বলে তাঁরা মনে করছেন। যে জায়গা থেকে তাঁরা এই সিগন্যাল পাচ্ছেন, তাঁর নাম দেওয়া হয়েছে এফআরবি ২০২০১১২৪এ। এটি চিনের ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ।

কল্পনার চেয়েও বেশি রহস্যময় রেডিও সিগন্যাল

কল্পনার চেয়েও বেশি রহস্যময় রেডিও সিগন্যাল

চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী হেং শু এই সংকেতগুলিকে নিয়ে গবেষণা করছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন গ্যালাক্সিতে একটি ম্যাগনেটর বা নিউট্রন স্টার রয়েছে। সেখান থেকেই ওই সংকেত আসছে। আমেরিকা, চিনের মহাকাশ বিজ্ঞানীরা এই সংকেত পেয়ে উচ্ছ্বসিত। তা কল্পনার চেয়েও বেশি রহস্যময় বলে ব্যাখ্যা করেছেন তাঁরা।

অন্য কোনও পৃথিবী থেকে বার্তা আসছে নাকি!

অন্য কোনও পৃথিবী থেকে বার্তা আসছে নাকি!

তাঁরা এখন বোঝার চেষ্টা করছে, অন্য কোনও পৃথিবী থেকে আমাদের কাছে কোনও বার্তা আসছে নাকি! এই ফাস্ট রেডিও বার্স্ট প্রায় ১৫ বছর আগে আবিষ্কৃত হয়েছিল। তারপর থেকে এই সংকেতগুলি ক্রমাগত বিজ্ঞানীদের উত্তেজিত করেছে। এই বিস্ফোরণগুলি এত শক্তি প্রকাশ করে যা একসঙ্গে ৫০ কোটি সূর্যের সমান।

সংকেত পাঠানোর পাশাপাশি পোলারাইজেশনও করছে

সংকেত পাঠানোর পাশাপাশি পোলারাইজেশনও করছে

বিজ্ঞানীরা জানান, শুধু মহাকাশ থেকে এই রেডিও সংকেত আসছে তা নয়, সিগন্যাল বা সংকেত পাঠানোর পাশাপাশি এটি পোলারাইজেশনও করছে। এটি ত্রিমাত্রিকভাবে মহাকাশে আলোর রশ্মি পাঠা্চ্ছে। বিজ্ঞানীরা ওই রশ্মিগুলো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীর তিন সেকেন্ডের জন্য সক্রিয় সংকেত রেকর্ড করেছেন। এই সংকেত কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট দ্বারা রেকর্ড করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+