পিকে আইপ্যাককে ফেরাতে চাইছেন পুরনো ফর্মে, পরিকল্পনাকে আমল দেবে তো তৃণমূল

পিকে আইপ্যাককে ফেরাতে চাইছেন পুরনো ফর্মে, পরিকল্পনাকে আমল দেবে তো তৃণমূল

প্রশান্ত কিশোর ও তাঁর আই-প্যাক নিয়ে বহু ভাগে বিভক্ত তৃণমূল। এক পক্ষ চাইছে প্রশান্ত কিশোর থাকুন, তিনি তাঁর মতো করে কাজ করুন। আর এক পক্ষ চাইছে তিনি থাকুন, কিন্ত এক্তিয়ারের বাইরে দল পরিচালনায় যেন কোনও হস্তক্ষেপ না করেন। আর এক পক্ষ চাইছে কন্ট্রাক্টরকে দিয়ে রাজনীতি হয় না।

তৃণমূল ও আই প্যাকের মধ্যে বিচ্ছেদ-জল্পনার মাঝে

তৃণমূল ও আই প্যাকের মধ্যে বিচ্ছেদ-জল্পনার মাঝে

এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর ও তাঁর আই প্যাকের কর্মীদের কী ভূমিকা হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত অবস্থা। এই অবস্থাতেই পুরসভা ভোটের মুখে কাজ শুরু করল আই প্যাক। তৃণমূল ও আই প্যাকের মধ্যে বিচ্ছেদের জোর জল্পনা শুরু হয়েছিল। সেই আগুনে ঘৃতাহুতি ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে আইপ্যাকের আনফলো করা।

আইপ্যাকের ফের কাজ শুরু তৃণমূলের সঙ্গে, কিন্তু...

আইপ্যাকের ফের কাজ শুরু তৃণমূলের সঙ্গে, কিন্তু...

তবে সমস্ত জল্পনার অবস্থান ঘটিয়ে আই প্যাক ফের কাজ শুরু করে দিল তৃণমূলের সঙ্গে। জেলাস্তরে ফের আই প্যাকের প্রতিনিধিদের গতিবিধি বাড়ল। কিন্তু জেলাস্তরের তৃণমূল নেতা-কর্মীরা আবার তাঁদেরকে কীভাবে নেবেন, তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। সেই সংশয় নিয়েই পুরভোটের প্রচার চলছে জোরদার।

লিখিত বিবৃতি পৌঁছে দিচ্ছে আইপ্যাক

লিখিত বিবৃতি পৌঁছে দিচ্ছে আইপ্যাক

আই প্যাকের পক্ষ থেকে তৃণমূল নেতা-কর্মীদের কাছে একটি লিখিত বিবৃতি পৌঁছে দেওয়া হয়েছে আইপ্যাকের তরফে। বাংলা ও ইংরেজিতে পাঠানো হয়েছে সেই বার্তা। তৃণমূলের প্রত্যেকটি সাংগঠনিক জেলায় একজন করে আই-প্যাকের প্রতিনিধিকে নিয়োগ করা হয়েছে। তাঁরাই সেই বার্তা পৌঁছে দিচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে।

তৃণমূলকে কাঙ্খিত লক্ষ্য পৌঁছে দেওয়াই লক্ষ্য

তৃণমূলকে কাঙ্খিত লক্ষ্য পৌঁছে দেওয়াই লক্ষ্য

২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা তৃণমূলের পক্ষে কাজ করা শুরু করেছিল। ২০২১-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত আই-প্যাক সক্রিয় থেকেছে। এবং তৃণমূলের জন্য তৈরি করেছে নানা প্রচার পরিকল্পনা। বিগত নির্বাচনে তৃণমূলকে কাঙ্খিত লক্ষ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রশান্ত কিশোর ও আই প্যাকের অবদান অস্বীকার করা যাবে না।

হোয়াটস অ্যাপ গ্রুপকে সক্রিয় করার পরিকল্পনা

হোয়াটস অ্যাপ গ্রুপকে সক্রিয় করার পরিকল্পনা

আবারও সেই ফর্মে কাজ করতে চাইছে আই প্যাক। সেইমতোই ২০২০ সালের মার্চে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচি রূপায়ণের জন্য প্রতি বিধানসভা এলাকায় একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। সেই হোয়াটস অ্যাপ গ্রুপকে ফের সক্রিয় করার পরিকল্পনা নিচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা।

আই প্যাক সক্রিয় বাংলায়, তিনটি কৌশল গ্রহণ

আই প্যাক সক্রিয় বাংলায়, তিনটি কৌশল গ্রহণ

আই প্যাক সক্রিয় হচ্ছে বাংলায়। তাঁরা মূলত তিনটি কৌশল নিচ্ছে। এক জেলাজুড়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কিত খবর ছড়িয়ে দিতে হবে। দুই, জেলা তৃণমূল ও জেলার সাংবাদিকদের সঙ্গে অবিচ্ছিন্ন সংযোগস্থাপন করতে হবে। আর তিন, তৃণমূল নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বণ্টন ব্যবস্থা সুচারু করতে হবে।

তৃণমূল চাইছে আই প্যাক থেকে শুধু পরামর্শ

তৃণমূল চাইছে আই প্যাক থেকে শুধু পরামর্শ

তবে তাঁদের এই সমস্ত পরিকল্পনা কতটা সফল হবে, তা নির্ভর করবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁদেরকে কীভাবে গ্রহণ করে তার উপর। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একাংশ যেভাবে পিকে এবং পিকের সংস্থার বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে রয়েছে, তাতে খুবই কঠিন আই প্যাকের পুরনো ফর্মে কাজ করা। এখন দেখার শুধু পরামর্শ প্রদানের কাজ আই প্যাক কতটা সুচারুভাবে করতে পারে। কেননা তৃণমূল চাইছে আই প্যাক থেকে শুধু পরামর্শ নিতে। পার্টির সংগঠনে তাঁদের চাইছে না তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+