অন্ডালে প্রায় ২৪ ঘণ্টা টাওয়ারে থেকে ঝাঁপ যুবকের! দেখুন ভিডিও
প্রায় ২৪ ঘন্টা পর হাইটেনশন টাওয়ারের ওঠা মানসিক ভারসাম্যহীন যুবককে নামানো সম্ভব হয়েছে। বলা ভাল দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা টাওয়ারে ওঠায়, ওই যুবক সেখান থেকে নিচে ঝাঁপ দেয়।
প্রায় ২৪ ঘন্টা পর হাইটেনশন টাওয়ারের ওঠা মানসিক ভারসাম্যহীন যুবককে নামানো সম্ভব হয়েছে। বলা ভাল দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা টাওয়ারে ওঠায়, ওই যুবক সেখান থেকে নিচে ঝাঁপ দেয়। নিচে আগে থেকেই বড় ত্রিপল টানানো ছিল। ফলে ওই যুবক সেই ত্রিপলের ওপর গিয়ে পড়ে। হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ ও দমকলের কর্মীরা।

অন্ডালের বাবুইশোল গ্রাম। এই গ্রামের ওপর দিয়েই গিয়েছে ৩৩ হাজার ভোল্টের হাইটেনশন লাইন। শনিবার বিকেল নাগাদ স্থানীয় মানুষ লক্ষ্য করেন, সেই হাইটেনশন টাওয়ারের ওপর এক ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে খবর যায় অন্ডাল থানায়। মাইক নিয়ে এলাকায় যায় পুলিশ। ঘোষণা করে ওই ব্যক্তিকে নামতে বলা হয়। কিন্তু যুবককে নামানো যায়নি। দমকলকর্মীরা পৌঁছলেও সন্ধেয় এলাকায় ঢুকতে পারেনি দমকলের গাড়ি। রাতে নামানোর চেষ্টাও বিফলে যায়।
রাত পেরিয়ে সকাল হলেও একই অবস্থা। বারবার অনুরোধ করেও যুবককে নামানো যায়নি। ঘটনাস্থলে যান রাজ্য বিদ্যুৎবন্টন সংস্থার কর্মী-আধিকারিকরাও। দুজনকে টাওয়ারে তোলা হয়। আর আগে থেকেই নিচে টানিয়ে রাখা হয়েছিল বড় ত্রিপল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজনকে কাছাকাছি আসতে দেখেই বেলা একটা নাগাদ টাওয়ারের প্রায় ৬০ ফুট উঁচু অংশ থেকে ঝাঁপ দেয় ওই যুবক। ত্রিপলের ওপর পড়তেই যুবককে চেঁপে ধরেন পুলিশ-দমকলকর্মীরা। তাকে আটক করে থানা নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications