জামাই-শাশুড়ির প্রেম! পরিণতিতে যা ঘটল এ রাজ্যে, জেনে নিন বিস্তারিত
স্ত্রী-সন্তানকে ফেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল জামাই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মুখার্জি পাড়ায়। ঘটনায় কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।
স্ত্রী-সন্তানকে ফেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল জামাই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মুখার্জি পাড়ায়। ঘটনায় কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।

বছর দুয়েক আগে প্রেম করেই বিয়ে হয়েছিল প্রসেনজিত হাজরা ও অনুরূপা বর্মনের। তাদের একটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকত প্রসেনজিত।
অনুরূপার বাবা পেশায় ফুচকা বিক্রেতা কৃষ্ণ বর্মন জানিয়েছেন, বিয়ের আগে নিজেকে ঠিকাদার হিসেবে পরিচয় দিয়েছিল প্রসেনজিত। পরে দেখা যায় তার পেশা শুয়োর পালন ও জনমজুরি। মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে জামাইয়ের থাকার ব্যবস্থার সঙ্গে ব্যবসাও করে দেন তিনি।
অনুরূপা বর্মন জানিয়েছেন, দিন কয়েক আগে দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট ছেলে, তিনি, তাঁর মা মঙ্গলী বর্মন (৪০) ও স্বামী প্রসেনজিত(২৫) শুয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পরে দেখেন মা ও স্বামী নেই। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে বাবাকে ও প্রতিবেশীদের বলেন। থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। থানায় স্বামীর বিরুদ্ধে মাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে দুজন ধরাও পড়ে যায়। সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন মঙ্গলী বর্মন।
শাশুড়ি-জামাইয়ের এই কাণ্ডের পর এলাকায় হইচই পড়ে গিয়েছে। বাড়ি থেকে কার্যত বেরনো বন্ধ বাবা কৃষ্ণ বর্মন ও মেয়ে অনুরূপার।












Click it and Unblock the Notifications