বিরিয়ানি খেয়ে দাম না মেটানোর অভিযোগ! বিবস্ত্র করা হল যুবককে
হুগলির পাণ্ডুয়া-কালনা রোডে একটি বিরিয়ানির দোকানের ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হল।
হুগলির পাণ্ডুয়া-কালনা রোডে একটি বিরিয়ানির দোকানের ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হল। দোকানে ক্রেতা হয়ে আসা যুবক দাম না মেটানোয় তাকে বিবস্ত্র করে দিল দোকানদার। যে ঘটনার পর এলাকার স্থানীয়রাই চাঁদা তুলে দাম মিটিয়ে যুবককে সেখান থেকে বের করে আনেন।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এক যুবক এসে বিরিয়ানি অর্ডার দেয়। এক প্লেট খাওয়ার পরে আরও দুই প্লেট একে একে খেয়ে নেয়। সবমিলিয়ে তিন প্লেট বিরিয়ানির জন্য ২১০ টাকা চাওয়া হলে সে জানায় তাঁর কাছে টাকা নেই।
এই ঘটনার পরই মালিক মহম্মদ মুস্তাফা ও তার লোকজন যুবককে আটকে রাখেন। কিছুক্ষণ পরে তার জরিমানা হিসাবে জামা-প্যান্ট খুলে নেওয়া হয়।
কিছুক্ষণের মধ্যে এই ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। ভিড় জমতে শুরু করে দোকানে। এরপর এলাকাবাসীই চাঁদা তুলে বিরিয়ানির টাকা দিলে যুবক নিজের জামা-প্যান্ট ফিরে পায়।












Click it and Unblock the Notifications