‌চা–বাগানের জমি দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত এক মহিলা

‌চা–বাগানের জমি দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত এক মহিলা

চা–বাগানের জমি দখল নিয়ে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণে বলি হতে হল বসিদা বেগম নামে এক ৫০ বছরের মহিলাকে। আহত আরও দুই মহিলার চিকিৎসা চলছে স্থানীয় হাপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এখানকার ডানকান চা বাগানের পরিত্যক্ত জমিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা জাকির হোসেন ও আব্দুল করিম চৌধুরির গোষ্ঠীর লোকেরাই এই বিবাদের সৃষ্টি করে।

‌চা–বাগানের জমি দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত এক মহিলা


জানা গিয়েছে,এই ডানকান গোষ্ঠীর চা বাগান গত চার বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ওই বাগান তৈরির সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাঁরা জমি দিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ওই চা বাগানের জমি নিজের দখলে নিয়ে চাষবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় দাপুটে নেতা জাকির হোসেনের প্রত্যক্ষ মদতে ওই চা–বাগানের জমি দখল হয়ে যাচ্ছে। ইসলামপুরেরই তৃণমূল নেতা তথা বিধায়ক আবদুল করিম চৌধুরীর লোকজনও জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই দলের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে।

বসিদা বেগমেরও জমি ছিল চা–বাগানের ভিতরে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সেই জমি দেখতে যান তিনি। তখন তাঁদের বাধা দেন কয়েক জন। শুরু হয় বচসা, হাতাহাতি। বোমাবাজি ও গুলিও চলে। তার মধ্যেই মহিলাদের লক্ষ্য করে এক জন গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ অবস্থায় বসিদা বেগম সহ তিন মহিলাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা বসিদাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+