ভাগাড়ে মাংসকাণ্ডের মাঝে বার্গারে বীর্য মাখিয়ে বিক্রি! শিলিগুড়িতে দায়ের অভিযোগ

বার্গার বিক্রির সময় হস্তমৈথুন বিক্রেতার। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের মহিলার।

ভাগাড় মাংসকাণ্ডের মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। এক মহিলা অভিযোগ করেছেন তিনি একটি ফাস্ট ফুডের দোকানে বার্গারের অর্ডার দেন। কিন্তু, আবিষ্কার বার্গারে বীর্য মাখিয়ে প্যাক করা হচ্ছে। শিলিগুড়ির পানিট্যাঙ্কি এলাকায় এই ঘটনায় হইচই পড়েছে। পানি ট্য়াঙ্কি থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন ওই গৃহবধূ।

ভাগাড়ে মাংসকাণ্ডের মাঝে বার্গারে বীর্য মাখিয়ে বিক্রি! শিলিগুড়িতে দায়ের অভিযোগ

পানিট্য়াঙ্কি টিওপি-১-এ দাখিল করা অভিযোগপত্রে ওই গৃহবধূ জানিয়েছেন, ২ মে সন্ধ্যা ৬.৩০টা নাগাদ তিনি স্থানীয় স্বামীজি ক্লাবের সামনে শিবনাথ মোটর ট্রেনিং সেন্টার লাগোয়া একটি ফাস্ট ফুড সেন্টারে যান। চিকেন লিকেন নামে ওই ফাস্ট ফুড সেন্টারে তিনি একটি বার্গারের অর্ডার দেন। ছেলের জন্য এই অর্ডার করেছিলেন ওই মহিলা। বার্গারের জন্য ১১০ টাকার দামও মিটিয়ে দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, বার্গারটা কীভাবে বানানো হচ্ছে তা তিনি খেয়াল করছিলেন। আচমকাই তিনি দেখতে পান বার্গার প্রস্তুতকারক ছেলেটি একটু ঝুঁকে পুরুষাঙ্গ থেকে বীর্য বের করে বার্গারের ভিতরে ফেলছে। এরপরই তিনি ক্ষিপ্ত হয়ে অর্ডার ক্যানসেল করে দোকান থেকে বেরিয়ে আসেন বলে এফআইআর-এ উল্লেখ করেছেন।

অভিযোগকারিনী মহিলার দাবি, তিনি দোকান থেকে বেরিয়ে আসতেই ছেলেটি বার্গারটিকে ডাস্টবিনে ফেলে দোকান বন্ধ করে চলে যায়। এফআইআর-এ মহিলাও আরও অভিযোগ করেছেন, স্থানীয় সূত্রে তিনি ছেলেটির নাম জানতে পেরেছেন। ছেলেটি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গেও জড়িত বলেও তাঁর অভিযোগ।

ভাগাড়ে মাংসকাণ্ডের মাঝে বার্গারে বীর্য মাখিয়ে বিক্রি! শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ওয়ান ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে টেলিফোনে অভিযোগকারিনীর সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। কিন্তু, এই বিষয়ে তিনি টেলিফোনে কোনও ধরনের কথা বলতে অস্বীকার করেন। যোগাযোগ করা হয়েছিল পুলিশের পানিট্য়াঙ্কি টিওপি-১-র সঙ্গে। সেখান থেকেও এই অভিযোগের সত্যতা স্বীকার করা হয়। তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানানো হয় পানিট্য়াঙ্কি টিওপি-১ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+