কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রির বেশি, ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের
পৌষের শেষে রাজ্যে ফের জাঁকিয়ে শীত। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একধাক্কা পারদ নেমে গিয়েছে ৩ ডিগ্রির বেশি।
পৌষের শেষে রাজ্যে ফের জাঁকিয়ে শীত। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একধাক্কা পারদ নেমে গিয়েছে ৩ ডিগ্রির বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম বলে জানা গিয়েছে।

একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে শনিবার পারদ বেশ কিছুটা নামতে পারে। সেই অনুযায়ী কলকাতা সহ বিভিন্ন জায়গায় পারদ নেমে যায়। কলকাতার পারদ নেমেছে তিন ডিগ্রির বেশি। কোনও কোনও জায়গায় পারদ নেমেছে ৪ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা। তবে পৌষ সংক্রান্তি পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি।

পশ্চিমাঞ্চলে তাপমাত্রা থাকতে পারে ১০ ডিগ্রির নিচে
আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের তাপমাত্রা থাকতে পারে ১০ ডিগ্রির নিচে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিনই পুরুলিয়া ও শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৮.৪ ডিগ্রি এবং ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়া আপাতত শুকনো থাকবে। সব কটি জেলারই কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত আবহাওয়া শুকনো তবে। তবে উপকূলবর্তী এলাকায় কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৭
বালুরঘাট ১০.৮
বাঁকুড়া ১০.৫
ব্যারাকপুর ১০.৫
বহরমপুর ১২.২
বর্ধমান ৯.৮
ক্যানিং ১১.৬
কোচবিহার ৭.১
দার্জিলিং ২.৬
ডায়মন্ডহারবার ১১.৫
দিঘা ১০.৬
মালদহ ১২.৩
শিলিগুড়ি ১০.৭
শ্রীনিকেতন ৯.১












Click it and Unblock the Notifications