বাংলায় অধীর চৌধুরীর উপরই কি ভরসা রাখবে কংগ্রেস হাইকমান্ড? জল্পনা বাড়ছে
অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকবেন? না কি পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির নতুন মুখ দেখা যাবে? সেই প্রশ্ন এখন বহু চর্চিত। আজ শুক্রবার কলকাতার বিধানভবনে প্রদেশ কংগ্রেসের বৈঠক হয়। সেখানেই একাধিক বিষয় উঠে এসেছে।
দুপুরের পর থেকে এই নিয়ে আরও চর্চা বেড়ে যায়। প্রদেশ কংগ্রেস সভাপতির পথ থেকে অধীর চৌধুরী ইস্তফা দিয়েছেন। এই কথা ছড়িয়ে পড়ে। যদিও পরে বিষয়টি নিয়ে কংগ্রেস নেতৃত্ব বক্তব্য রাখেন। ভারতবর্ষে কংগ্রেসের কোনও রাজ্যেই স্থায়ী সভাপতি এখন নেই। অস্থায়ী সভাপতি হিসেবেই প্রত্যেক রাজ্যে কাজ চলছে।

অধীর চৌধুরী অস্থায়ী সভাপতি হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আলাদা করে কোথাও পদত্যাগপত্র জমা দেননি। একথা তিনি নিজেই পরে জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, তাহলে কি আগামী দিনে অধীর চৌধুরীর হাতেই রাজ্যের দলের ব্যাটন থাকবে? না কী রাজ্য নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি পাবে?
প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে পুরনো বেশ কয়েকটি নাম আবার নতুন করে উঠে আসছে। আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের নাম তো রয়েছেই। পাশাপাশি ঈশা খান চৌধুরীর নামও শোনা যাচ্ছে। ঈশা খান চৌধুরী মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে এবার জয়ী হয়েছেন। কংগ্রেসের একমাত্র সাংসদ হিসেবে লোকসভায় যাচ্ছেন তিনি। তাই তাঁর দিকে অনেকেই ঝুঁকেছেন বলে খবর।
অধীর চৌধুরী রাজ্যে তৃণমূলের সঙ্গে কখনও জোট চাননি। তৃণমূলের বিরুদ্ধেই তিনি সব সময় সওয়াল করছেন। অন্য দিকে সিপিএমের সঙ্গে মৌখিক আসন সমঝোতায় হেঁটেছেন চৌধুরী। তাই নিয়ে দলের অন্তরে কিছুটা ক্ষোভ, বিক্ষোভ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের কংগ্রেস নেতৃত্ব এই বিষয়টি ভালোভাবে মেনে নেননি। এ কথাও শোনা গিয়েছে
আগামী দিনে কংগ্রেস কোন পথে হাঁটবে? তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। নতুন কংগ্রেস সভাপতি হলে দিক পরিবর্তন হতে পারে। কংগ্রেস রাজ্যে নতুন করে সংগঠন গড়ে তুলতে পারে। এই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
তবে কংগ্রেস নেতৃত্ব বেশিরভাগই অধীর চৌধুরীর দিকেই ঝুঁকে রয়েছেন। অধীর চৌধুরী আগামী দিনে রাজ্যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিক। তিনি সভাপতি থাকুক। সেটিই চাইছেন কংগ্রেস নেতৃত্বের একটা বড় অংশ। অধীর চৌধুরী এখন আর সাংসদ নেই। সেই কারণে রাজ্যতেই সংগঠনের কাজে পুরোটা সময় তিনি দিতে পারবেন। এমন কথাও শোনা যাচ্ছে এবার হাইকমান্ড অধীরের উপরেই আস্থা রাখে কী না, তাই এখন দেখার বিষয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications