"২০১১ সালের আগে কোথায় ছিলে মা?" লকেট চট্টোপাধ্যায়কে পাণ্ডুয়ার সভায় খোঁচা অভিষেকের
রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি৷ পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যেও তিনি বার্তা দেন।
বিজেপিকে বাঘ থেকে ইঁদুর করে দেওয়ার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধুর মন্ত্রের জোরে ইঁদুরের বাঘ হওয়া ও বাঘ থেকে ফের ইঁদুর হয়ে যাওয়ার গল্প শোনান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আজ সোমবারও জোড়া কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সভা করেন বোলপুরে। তারপর হুগলির পাণ্ডুয়াতে সভা করেন তিনি৷ হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফের প্রচারে এলেন অভিষেক।
বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, " ২০১১ সালের আগে কোথায় ছিলে মা? এখন এখানে ঘুরছ, ভাষণ দিচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সিপিএমের বোমা - বন্দুকের কাছে মাথানত করতে।"
বিজেপি ক্ষমতায় এলে না কী লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। সেই প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের উত্থাপন করেন। তবে এদিন তিনি বলেন, " বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। আগে লকেট তো জিতুন।"
বিজেপি ভোটের আগে টাকা ছড়ায়। ফের সেই অভিযোগ করলেন অভিষেক। তিনি বলেন, বিজেপি টাকা দিতে এলে নিয়ে নিন। ভোটের আগে এরা টাকা নিয়ে আসে। আমি মা - ভাইদের বলব, এটা আপনাদের টাকা। পদ্মফুলের টাকা নিয়ে জোড়াফুলে ভোট দিন।"
সাধুর মন্ত্রে বাঘ থেকে ইঁদুর হয়ে যাওয়ার গল্প বললেন তিনি। বিজেপি বাঘ হয়ে উঠেছে৷ মানুষ বিজেপিকে ভোট দেওয়ার পর তারা বাঘ হয়ে উঠেছে। একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এবার ভোট না দিয়ে বাঘকে ফের ইঁদুর বানিয়ে দেওয়ার আর্জি করেছেন অভিষেক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications