গরু পাচার মামলার তদন্ত করতে পারবে না CID, আদালতের নির্দেশ নিয়ে কী বললেন শুভেন্দু

গরু পাচার মামলার তদন্ত করতে পারবে না CID, আদালতের নির্দেশ নিয়ে কী বললেন শুভেন্দু

সিবিআই তদন্ত করছে। তাই সিআইডি সমান্তরাল ভাবে গরু পাচার কাণ্ডের তদন্ত করতে পারবে না গতকাল এমনই নির্দেশ দিয়েছে আদালত। আর এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যখন সিবিআই তদন্ত করছিল না তখন চুপ করে বসে ছিল সিআইডি। এখন সিবিআই তৎপর হতেই সিআইডি তদন্তে তৎপর হয়েছে।

আদালতের নির্দেশ নিয়ে কী বললেন শুভেন্দু

গতকালই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের সঙ্গে সমান্তরাল ভাবে তদন্ত করতে পারবে না কলকাতা হাইকোর্ট। রঘুনাথগঞ্জ গরু চুরির মামলার তদন্ত আপাতত রাজ্য পুলিশ করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আর হাইকোর্টের এই সিদ্ধান্তে বেজায় খুশি বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, 'বছরের পর বছর সব জেনে শুনে হাত গুটিয়ে বসে থাকলেও যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরু পাচার মামলায় তদন্তে গতি বাড়িয়েছে, ঠিক তখনই লোক দেখাতে খুব তৎপর হয়েছিল রাজ্য পুলিশ।'

গত এক মাস ধরে রাজ্যে গরু পাচার কাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করেছে সিআইডি। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। একাধিক জায়গায় হানা দিয়েছে তারা। কয়লা পাচার কাণ্ডের তদন্তেও তৎপর হয়ে উঠেছে সিআইডি। দিল্লিতে এবং অসমে অভিযান চালিয়েছে তারা। এই নিয়ে অসম সরকার এবং দিল্লি পুলিশের সঙ্গে তীব্র হয়েছে বিরোধ। বিজেপির মদতের অভিযোগ করা হয়েছিল।

তারপরে সিআইডির তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুমন শঙ্কর চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলায় দায়ের করেন। সেই মামলার শুনািনতে এই নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির তদন্তে নিষেধাজ্ঞা জারি করে রাজ্যকেও হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বিএসএফের ২ হাজার গরুপাচারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেন। ২০১৯ সালের ২৪ নভেম্বর রাজ্য পুলিশও তদন্ত শুরু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+