Panchayat Election: বৃহস্পতিবার থেকেই লাগু আদর্শ আচরণ বিধি! কি এই নিয়ম জানেন

Panchayat Election: অবশেষে গ্রাম বাংলার ভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ৮ জুলাই ভোট হবে। আগামীকাল শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। তবে ঘোষণার পর থেকেই আদর্শ আচরণ বিধি লাঘু হয়ে গেল। আর এই বিধি নির্বাচনের দিন ঘোষণা থেকে কার্যকর হয়ে গেল।

যা ভোট শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে। প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে সবাইকেই তা মেনে চলতে হয়।

image of Panchayat Election

  • সাধারণ আচরণ-

এই বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে বলা হয়েছে। আর সেই মতো কোনও রাজনৈতিক দল উপাসনার জায়গা প্রচাররের কাজে ব্যবহার করতে পারবে না।

ব্যক্তিগত জীবন কিংবা প্রমানিত হয়নি এমন কোনও অভিযোগ নিয়ে সমালোচনা করা যাবে না। অন্যদিকে ঘুষ দেওয়া, ভীতি প্রদর্শন, ভোটের দিন ভহোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার করা যাবে না। ভোটের দিনের ৪৮ ঘন্টা আগে প্রচার সভা শেষ করতে হবে।

কোনও ব্যক্তির বাসস্থানের সামনে বিক্ষোভ করা যাবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা দলের পোস্টার ছেড়া যাবে না।

  • প্রচারকালে মানতে হবে বিধি-

প্রচারের সময়ে বেশ কিছু বিধি মানতে হবে রাজনৈতিক দলগুলিকে। যেমন প্রচারের জন্যে কোনও সরকারি সম্পত্তি ব্যবহার করা যাবে না।

কারোর অনুমতি ছাড়া কোনও ব্যক্তির সম্পত্তিতে পতাকা, ব্যানার, স্লোগান কিংবা দেওয়াল লিখন করা যায় না। সৌন্দর্যহানি হয় এমন কোনও কাজ করতে পারবে না রাজনৈতিক দলগুলি।

রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত প্রচার নয়। এমনকি সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সময় বাদ দিয়ে অন্য কোনও সময়ে রাজনৈতিক দলগুলি লাউড স্পিকার ব্যবহার করতে পারবে না।

image of Panchayat Election

  • মিছিল-

কথা থেকে মিছিল শুরু হবে। কোথায় শেষ হবে সমস্ত কিছু আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এবং তা জানাতে হবে পুলিশ এবং কমিশনকে।

মিছিল যে সমস্ত জায়গার উপর দিয়ে যাবে সেখানে আগে থেকে কোনও নিয়ম বলবত আছে কিনা তা জেনে নিতে হবে। আর তা থাকলে সেখান দিয়ে যাবে না মিছিল।

মিছিল রাস্তার ডান পাশ দিয়ে নিয়ে যেতে হবে। কারোর যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এমন কিছু যাতে মিছিলে ব্যবহার না করা হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

image of Panchayat Election

  • ভোট গ্রহনের দিন-

ভোটাররা যাতে স্বাধীন ভাবে ভীট দিতে পারে তা নিশাচিত করতে হবে। ভোটদাতাদের যে স্লিপ দেওয়া হয় তাতে যাতে কোনও রাজনৈতিক দলের নাম কিংবা চিহ্ন না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটের দিন কেন্দ্রের নির্দিষ্ট জায়গার মধ্যে বুথ কোনও রাজনৈতিক দলের হবে না। কাউকে ভোটের দিন প্রলোভন দেওয়া যাবে না। এমনকি ১৪৪ ধারাও জারি করা যেতে পারে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্ষেত্রেও আদর্শ আচরণ বিধি লাঘু করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+