Panchayat Election 2023: পুনর্নির্বাচনেও অশান্তির অভিযোগ, শান্তিপূর্ণ ভোট করানোটাই চ্যালেঞ্জ কমিশনের

West Panchayat Election 2023: আজ ফের ভোট বাংলায়। কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যের মোট ৬৯৭ টি বুথে ফের ভোট হচ্ছে। ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ।

বিশেষ করে দিনহাটা, মুর্শিদাবাদের বিভিমিমি. জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। যা খবর তাতে দিনহাটাতে জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এমনকি গুলি ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কি ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুনর্নির্বাচনেও অশান্তির অভিযোগ,

অন্যদিকে রবিবার সারা রাত মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। বিশেষ করে সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অন্যদিকে লালগোলাতেও ব্যাপক বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ।

এই অবস্থায় বিএফএফের আধিকারিককে চিঠি লিখেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং আইনশৃঙ্খলা ইস্যুতে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আজ সোমবার পুননির্বাচনে অনেক বেশি তৎপর পুলিশ প্রশাসন। সকাল থেকে সমস্ত বুথে অন্তত চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন।

শনিবার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের। যদিও বিএসএফের দাবি, তাদের কাছে বাহিনী মোতায়েন নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। এমনকি স্পর্শকাতর বুথের তালিকাও দেওয়া হয়নি বলে দাবি বিএসএফের।

উল্লেখ্য, গুলি বোমার আবহে শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়। একদিনে ১৩ জনের মৃত্যু হয় বাংলায়। যার মধ্যে শাসক-বিরোধী দলের একাধিক নেতা-কর্মী রয়েছেন। ভোট সন্ত্রাস নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ৬৯৭ টি বুথে ফের নির্বাচনের ঘোষণা করেন।

কমিশনের ঘোষণা অনুযায়ী ভোট হচ্ছে মুর্শিদাবাদে ১৭৫টি, মালদহে ১১০টি, নদিয়ায় ৮৯টি, কোচবিহারে ৫৩টি, উত্তর ২৪ পরগনায় ৪৬টি, উত্তর দিনাজপুরে ৪২টি, আলিপুরদুয়ারে ১টি, বাঁকুড়ায় ৮টি, বীরভূমে ১৪টি, দক্ষিণ দিনাজপুরে ১৮টি, হুগলিতে ২৯টি, হাওড়ায় ৮টি বুথে ভোট হচ্ছে।

এ ছাড়া জলপাইগুড়িতে ১৪টি, পূর্ব মেদিনীপুরে ৩১টি, পশ্চিম মেদিনীপুরে ১০টি, পূর্ব বর্ধমানে ৩টি, পশ্চিম বর্ধমানে ৬টি, পুরুলিয়ার ৪টি আসনে হবে পুনর্নির্বাচন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের সাংসদ। এই জেলায় ৩৬টি আসনে পুনর্নির্বাচন হচ্ছে।

যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবারের ১০টি, গোসাবা ও জয়নগরের পাঁচটি করে বুথ। পাশাপাশি বাসন্তীর চারটি, কুলতলি ও জয়নগর-২-এর তিনটি, মন্দিরবাজারের ২টি এবং বিষ্ণুপুর, বারুইপুর, মথুরাপুর ও মগরাহাটের একটি আসনে হচ্ছে ভোটগ্রহণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+