West Bengal Weather: পাঁচ জেলায় ভারী-অতিভারী বৃষ্টির সতর্কতা! বাংলার বাকি জেলাগুলিতে কি অস্বস্তির আবহাওয়া?

West Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে এদিন বৃষ্টি শুরু হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

weather

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই সময় দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২.৯ মিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.৭)
দমদম (২৭)
দিঘা (২৭.৪)
মেদিনীপুর (২৭.৬)
কৃষ্ণনগর (২৬.৪)
বাঁকুড়া (২৫.৯)
শ্রীনিকেতন (২৬.৪)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৪)
পানাগড় (২৯.৬)
আসানসোল (২৬.৮)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (১৯.৮)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৫.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+