West Bengal Weather: সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে সারাটা দিনই আর্দ্রতাজনিত অস্বস্তি আর উত্তরের কোনও কোনও জায়গায় টানা বৃষ্টি। আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, ১৩ জুলাইয়ের পর থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আপাতত একই রকম থাকতে চলেছে।
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের বাকি সময়ে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বুধবার অর্থাৎ ১২ জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, মঙ্গলবারের বাকি সময়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার অর্থাৎ ১২ জুলাই দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জায়গাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে পারে।












Click it and Unblock the Notifications