West Bengal Weather Update: এখনও ১১ জেলায় বৃষ্টির পূর্বাভাস! রবিবার ইডেনে ম্যাচের আগে একনজরে আবহাওয়া

West Bengal Weather Update: সকাল থেকে সারা দিনই দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘলা। এদিনও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার খেলা। যে খেলা ঘিরে উত্তেজনা তুঙ্গে। নশো টাকার টিকিট বিক্রি হয়েছে দশ হাজার টাকায়। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ নোটিশ দিয়েছে সিএবিকে।

তারপরেও এদিনের আবহাওয়া ভাবিয়ে তুলেছিল ক্রীড়াপ্রেমিদের। বৃষ্টিতে কি বিঘ্নিত হবে খেলা, সেই প্রশ্নও উঠছিল। তবে এদিন আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের চার দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের মতোই পরবর্তী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের ৪ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে .রবিবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই।

Weather Alert: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, সপ্তাহের শুরুতে আবহাওয়ায় বড় পরিবর্তন! বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২২.২
বহরমপুর ২৪
বাঁকুড়া ২০.৩
বর্ধমান ২২
কোচবিহার ১৯.৯
দার্জিলিং ৯.৪
কালিম্পং ১৫.৩
দিঘা ২১.৮
কলকাতা ২৩.৭
দমদম ২৪
কৃষ্ণনগর ২৩.৬
মালদহ ২৩.৭
মেদিনীপুর ২১.৫
শিলিগুড়ি ২০
শ্রীনিকেতন ২০
সুন্দরবন ২৩

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১.৭)
বহরমপুর (৩১.৪)
বাঁকুড়া (৩১.৩)
বর্ধমান (৩১)
কোচবিহার (৩১.৩)
দার্জিলিং (১৯.৪)
কালিম্পং (২০)
দিঘা (৩৪.১)
কলকাতা (৩২.৪)
দমদম (৩৩.১)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩১.৭)
মেদিনীপুর (৩২.১)
শিলিগুড়ি (৩৩.৩)
শ্রীনিকেতন (৩২)
সুন্দরবন (৩৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+