West Bengal Weather Update: আশঙ্কাই সত্যি হল, বদলে গেল আবহাওয়া! তৈরি থাকুন বৃষ্টিতে ভেজার জন্য
West Bengal Weather Update: গত কয়েকদিন আগেই পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস! কার্যত সেই পূর্বাভাস সত্যি করেই বড় বদল আবহাওয়ায়। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শুধু তাই নয়, বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা সহ সংলগ্ন এলাকাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির বদল ঘটবে বলে জানানো হয়েছে।
তবে বছর শেষে শীতকে বিদায় জানাবে বাঙালি? কী বলছে আলিপুর হাওয়া অফিস (west Bengal Weather Update)? রইল দক্ষিণ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট।

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একেবারে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছিল শীত! ১৫ ডিগ্রির নীচে কার্যত নেমে যায় পারদ। কিন্তু রাতারাতি বদলে গিয়েছে আবহাওয়া (west Bengal Weather Update)। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। যার ফলে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায়। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
West Bengal Weather Update: কুয়াশার দাপট থাকবে
বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে (west Bengal Weather Update)। একাধিক জেলায় এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে আজ বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা দু'থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আগামী শনিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বলেও পূর্বাভাস
west Bengal Weather Update: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাস (west Bengal Weather Update) দেওয়া হয়েছে। আগামী শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং এবং কালিম্পঙে এই বৃষ্টি হতে পারে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। বাকি জেলাতে ঠান্ডার প্রভাব থাকবে। একই সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলেও পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে হাওয়া অফিস আরও জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তামিলনাড়ুর দিকে অভিমুখ থাকলেও বাংলায় এর প্রভাব পড়েছে। শনিবার পর্যন্ত এমন অবস্থা থাকবে। তবে বছর শেষে বাংলায় ফের একবার শীত পড়বে বলেও অনুমান আবহাওয়াবিদদের।












Click it and Unblock the Notifications