West Bengal Weather Update: সপ্তাহ ঘুরলেই আবারও আবহাওয়ার বড় বদল! বড় ইঙ্গিত দিয়ে দিল হাওয়া অফিস
West Bengal Weather Update: বছর ঘুরতেই একেবারে জাঁকিয়ে ঠান্ডা! গত সপ্তাহেও বিশেষ ঠান্ডা পাওয়া যায়নি। তা নিয়ে কম হা হুতাশ ছিল না। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রা। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ছবিটা এক। বেশ কিছু জায়গায় ১০ ডিগ্রির কাছাকাছি ছুঁয়েছে পারদ। সঙ্গে বইছে প্রবল ঠান্ডা হাওয়া। কতদিন থাকবে এমন পরিস্থিতি? কী বলছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: ২৪ ঘণ্টায় কেমন থাকবে পরিস্থিতি?
আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় এমনই থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে বছরের প্রথম উইকেন্ডে একেবারে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন কলকাতা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার মানুষই।
তবে সোমবার সকাল থেকে পরিস্থিতি ফের একবার বদল হতে পারে। দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে ঠান্ডার আমেজ এক ধাক্কায় অনেকটাই কমতে পারে।
West Bengal Weather Update: আটকে যেতে পারে উত্তরের হাওয়া
গত কয়েক দফায় পশ্চিমি ঝঞ্ঝার কারণে আটকে গিয়েছে ঠান্ডা। বাঁধা পেয়েছে উত্তরে হাওয়া। ফের একবার পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া, এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের (West Bengal Weather Update)। যদিও বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে।
এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ঠান্ডার আমেজ থাকবে বঙ্গে। একই সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটও থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণের একাধিক জেলায় দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে বলে পূর্বাভাস।
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
চুটিয়ে উত্তরের মানুষও ঠান্ডা উপভোগ করছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের হালকা সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায়। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণের মতো উত্তরের মানুষও বেশিদিন ঠান্ডা উপভোগ করতে পারবেন না। আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দিন ও রাতের দুই তাপমাত্রাই বাড়বে বলেই পূর্বাভাস (West Bengal Weather Update)।












Click it and Unblock the Notifications