Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, ৬০ কিমি বেগে বইতে পারে হাওয়া! রইল আবহাওয়ার বড় আপডেট

West Bengal Weather Update: প্রবল গরমে পুড়ছে দক্ষিনবঙ্গের একাধিক জেলা। কয়েকটি জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। একটা অস্বস্তিকর পরিস্থিতি। এর মধ্যেই যদিও স্বস্তির খবর দিল আলিপুর হাওয়া অফিস। আগামীকাল রবিবার থেকেই আবহাওয়ায় বড়সড় বদল হতে পারে।

এমনকী কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে আজ শনিবার দক্ষিণবঙ্গের ছয় থেকে সাত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

এক নজরে দেখে নিন কেমন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া? পূর্বাভাসে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবারও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। একই সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলেও জানানো হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে (West Bengal Weather Update) জানানো হয়েছে।

শুধু তাই নয়, এই জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেও এদিন জানানো হয়েছে। আপাতত আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির খবর নেই বলেই জানাচ্ছে। ফলে অস্বস্তিকর একটা পরিস্থিতি বজায় থাকবে আজ শনিবার সারাদিন।

West Bengal Weather Update: কলকাতার আবহাওয়া কেমন?

দক্ষিনবঙ্গের জেলাগুলির পাশাপাশি গরম বাড়ছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। গত কয়েকদিন ধরেই তিলোত্তমায় গরম বাড়ছে। ইতিমধ্যে ৩৮ ডিগ্রি সেলিসিয়াস ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। সকালের দিকে একটু স্বস্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি।

অসহ্য গরমে পুড়তে হচ্ছে সাধারণ মানুষ। শহর এবভং শহরতলিতে আজ শনিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update)। তবে রবিবার বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Take a Poll

West Bengal Weather Update: ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলে স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ|্টি হতে পারে। এমনকী কালবৈশাখীর সতর্কতাও দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসে বইতে পারে (West Bengal Weather Update)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+