বাংলার জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস! জারি হলুদ সতর্কতা
West Bengal Weather: রাজ্য জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তারই মধ্যে মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গ জুড়ে বুধবার ও বৃহস্পতিবার এবং দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শুধুমাত্র দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবারেও একই পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া আগামী দিন চারেকে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে বুধবার নাগাদ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পাারে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা! উত্তরবঙ্গে টানা তিনদিন ও দক্ষিণবঙ্গে দু'দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬.৮)
বহরমপুর (১৭)
বাঁকুড়া (১৬.৬)
বর্ধমান (১৭.৪)
কোচবিহার (১০.৯)
দার্জিলিং (৪.৮)
কালিম্পং (১০.৫)
দিঘা (২২.৫)
কলকাতা (২২.২)
দমদম (২০.২)
কৃষ্ণনগর
মালদহ (১৭.১)
মেদিনীপুর (২২.৮)
পুরুলিয়া (১৩.১)
শিলিগুড়ি (১২.৯)
শ্রীনিকেতন (১৪.৮)
সুন্দরবন ( ১৮)












Click it and Unblock the Notifications