আরও কমল তাপমাত্রা, শীত কি ফিরছে? সোমবার থেকে ফের আবহাওয়ায় বড় পরিবর্তন, একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: শনিবারের পর রবিবারে আরও কমল কলকাতা-সহ বিভিন্ন জেলার তাপমাত্রা। আপাতত এদিনের জন্য তাপমাত্রা কমলেও, খুব বেশি পারদ পতন আর হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, শীত ফেরার সম্ভাবনা নেই। তবে এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে মঙ্গলবার একমাত্র দার্জিলিং জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টাতেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস দেওয়া না হলেও, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকলেও .বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।
তাপমাত্রা কোথাও বাড়বে, কোথাও কমবে! বাংলার বারো জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১২.৬)
বহরমপুর (১৫.৪)
বাঁকুড়া (১১.৬)
বর্ধমান (১৪)
কোচবিহার (৮.৬)
দার্জিলিং (২.৪)
কালিম্পং (৭.৮)
দিঘা (২০)
কলকাতা (১৯.৬)
দমদম (১৮)
কৃষ্ণনগর
মালদহ (১৫.১)
মেদিনীপুর (১৭.১)
পুরুলিয়া (১১.৫)
শিলিগুড়ি (৮.২)
শ্রীনিকেতন (১১.৬)
সুন্দরবন (১৭.৫)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications