বাংলায় জাঁকিয়ে শীত অব্যাহত! কুয়াশার মধ্যে তাপমাত্রায় সামান্য বৃদ্ধি, পূর্বাভাস বৃষ্টির

West Bengal Weather: ঘন কুয়াশার মধ্যে লক্ষ লক্ষ মানুষের স্নান মকর সংক্রান্তিতে। তবে এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বাংলার ক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পাঁচ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই দু'দিন সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশা একটু বেশি থাকতে পারে। আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। রবিবার যা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৮.২)
বহরমপুর (৯.৬)
বাঁকুড়া (৮.৯)
বর্ধমান (৯)
কোচবিহার (১২.৬)
দার্জিলিং (৬.৫)
কালিম্পং (৯.৩)
দিঘা (১১.৩)
কলকাতা (১২.৯)
দমদম (১১.২)
কৃষ্ণনগর (৯.৪)
মালদহ (৯.৭)
মেদিনীপুর (১১.৫)
পুরুলিয়া (৬.৫)
শিলিগুড়ি (৭)
শ্রীনিকেতন (৭.৪)
সুন্দরবন (১৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+