West Bengal Weather: সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি! জেলাগুলির কোথায় কেমন পারদ পতন, একনজরে আবহাওয়া
West Bengal Weather: মঙ্গলবারের পর বুধবার সকালেও তাপমাত্রা আগের দিনের থেকে কিছুটা কম। তবে জাঁকিয়ে শীতের দেখা নেই। কলকাতা আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তা ১০-১১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছিল, বুধবার রাত থেকে তাপমাত্রা পতন শুরু হবে। তবে জাঁকিয়ে শীতের জন্য যে উত্তরে হাওয়ার দরকার তা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্তের জেরে বাংলায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে আগামী দিন চারেকে কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে অনেক জায়গাই ঘন কুয়াশার কবলে পড়তে পারে।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার দার্জিলিং জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এছাড়া জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী দিন চারেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে জেলাগুলির কোথাও না কোথা হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় তুলনামূলক বেশি কুয়াশা থাকতে পারে দুইদিনই।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।
Makar Sanktanti Weather: হতে পারে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি! একনজরে গঙ্গাসাগর মেলার আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩ (১৩.৫)
বহরমপুর ১৩.৬ (১৪)
বাঁকুড়া ১১.৯ (১২.১)
বর্ধমান ১৩ (১৩)
কোচবিহার ১০.১ (১২.৯)
দার্জিলিং ৫ ( ৫.৮)
কালিম্পং ১০ ( ৯.৫)
দিঘা ১৫.৪ (১৫)
কলকাতা ১৬.১ (১৬.৬)
দমদম ১৪.৪ (১৫.৬)
কৃষ্ণনগর ১০.২ (১১.৬)
মালদহ ১৩.৭ (১৩.২)
মেদিনীপুর ১৫.১ (১৪.৬)
পুরুলিয়া ১০.১ (১০.১)
শিলিগুড়ি ১১ (৮.২)
শ্রীনিকেতন ১১ (১২.২)
সুন্দরবন ১৫ (১৫)












Click it and Unblock the Notifications