West Bengal Weather: দুপুরে কলকাতার নামল ঝমঝমিয়ে বৃষ্টি! বাংলার কোন কোন জেলায় আবহাওয়ার সতর্কবার্তা

West Bengal Weather: সকাল থেকে আকাশ কিছু পরিষ্কার থাকলেও দুপুরে কলকাতায় নামল ঝমঝমিয়ে বৃষ্টি। তবে পরে বৃষ্টি কমলেও আকাশ মেঘলাই থেকে যায়। সঙ্গে অবশ্যই ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন উত্তরবঙ্গও সারাদিন কার্যত বৃষ্টি মুক্ত।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবারের জন্য জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এহং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনেরও সম্ভাবনা নেই। দু-এক ডিগ্রি তফাতকে সাধারণ হিসেবেই ধরা হয়ে থাকে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

আসানসোল ২২.৯ (৩৫.৪)
বহরমপুর ২৮ (৩৩.৬)
বাঁকুড়া ২৩.২ (৩৩.৫)
বর্ধমান ২৫ (৩৫)
কোচবিহার ২৭.৬ (৩৩.৭)
দার্জিলিং ১৬.৮ (২১.৪)
কালিম্পং ২১ (২৪.৫)
দিঘা ২৭.২ (৩২.৪)
কলকাতা ২৮.৫ (৩৩)
দমদম ২৭.৯ (৩৪.২)
কৃষ্ণনগর ২৭ (৩৩.৪)
মালদহ ২৬.৮ (৩২.৮)
মেদিনীপুর ২৬.৮ (৩৩.৫)
শিলিগুড়ি ২৮.৬ (৩৫.৯)
শ্রীনিকেতন ২৪.৮ (৩৪.২)
সুন্দরবন ২৭ (৩০.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+