শনিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! বাংলার কোন জেলায় কেমন আবহাওয়া, একনজরে পূর্বাভাস

West Bengal Weather: বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হাল্কা আবার কোথায় মাঝারি বৃষ্টি হয়েছে। কোথাও আবার বজ্রপাতও হয়েছে। এদিনও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের ওপরে আসাতেই এই পরিস্থিতি। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ গন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে, তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি ও নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ছয় ডিগ্রি ওপরে! বাংলার কোথাও শিলাবৃষ্টি, কোথাও বজ্রবৃষ্টির পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৫.৯)
বহরমপুর (১৪.৪)
বাঁকুড়া (১৪.৯)
বর্ধমান (১৫.৮)
কোচবিহার (১১.১)
দার্জিলিং (২.৬)
কালিম্পং (৮.৬)
দিঘা (১৯.১)
কলকাতা (২১.৩)
দমদম (১৮.৪)
কৃষ্ণনগর (১৩.২)
মালদহ (১৫.১)
মেদিনীপুর (১৯)
পুরুলিয়া (১৩.৩)
শিলিগুড়ি (১০.২)
শ্রীনিকেতন (১৫)
সুন্দরবন (১২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+