West Bengal Weather: সপ্তাহের শুরুতেই আকাশের মুখ ভার! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: সপ্তাহের প্রথম দিনেই আকাশের মুখ ভার। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে প্রয়োজনের তুলনায় বেশি বৃষ্টি হলেও, কার্যত শুকনো দক্ষিণবঙ্গ। এখনও পর্যন্ত যা পরিস্থিতিতে তাতে ৪০ শতাংশ বৃষ্টি কম হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং ও কোচবিহার বাদ দিয়ে বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
আবহাওয়া দফতর সোমবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি। আবার ১৮ জুলাই নাগাদ অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সেই ঘূর্ণাবর্ত থেকেই নিম্নচাপ তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications