West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সতর্কবার্তা

West Bengal Weather: ভরা বর্ষা। স্বাভাবিক কারণেই সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলার আকাশ মেঘলা। তবে এদিন কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস তেমন নেই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

আবহাওয়া দযফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। তবে ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এছাড়া বাকি জেলাগুলির জন্য আপাতত তেমন কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।

শুক্রবারের জন্যও তেমন কোনও পূর্বাভাস আপাতত নেই। তবে শনিবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত, কিছুরই পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।

বৃহস্পতিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৭.১
দমদম ২৭.৮
দিঘা ২৭.৬
মেদিনীপুর ২৭.৬
কৃষ্ণনগর ২৮
বাঁকুড়া ২৫.৯
শ্রীনিকেতন ২৬
বহরমপুর ২৮.৬
বর্ধমান ২৬.৪
পানাগড় ২৭.৯
আসানসোল ২৬.৮
পুরুলিয়া ২৪.১
দার্জিলিং ১৮.৮
কালিম্পং ২২.৮
কোচবিহার ২৭.৫
মালদহ ২৯.১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+