West Bengal Weather: পুজোর শেষ লগ্নে দুর্যোগ-দুর্ভোগ আরও বেশি জেলায়! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

West Bengal Weather: অষ্টমীর পুজো শেষ। পুজো প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। সেই সময় সাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও বেশি জেলায় প্রভাব পড়তে চলেছে নিম্নচাপের।

প্রথমের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও মালদা জেলার কথা বলা হলেও পরবর্তী সময়ে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরের দিকে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।

West Bengal Weather

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার অর্থাৎ দুর্গা পুজোর অষ্টমী এবং নবমী উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩১.৬) ২০.৩
বহরমপুর (৩১.৮) ২৫
বাঁকুড়া (৩১.৮) ১৯.৫
বর্ধমান (৩১) ২১
কোচবিহার (৩১.৫) ১৮.২
দার্জিলিং (২০.৬) ১১
কালিম্পং (২৩) ১৩.৮
দিঘা (৩২.৮) ২২.৬
কলকাতা (৩২.১) ২৫.৪
দমদম (৩২.৫) ২৪.৬
কৃষ্ণনগর (৩২) ২২
মালদহ (৩০.৯) ২৩.৮
মেদিনীপুর (৩২.৪) ২২.৫
শিলিগুড়ি (৩৪.৫) ১৮
শ্রীনিকেতন (৩০.৬) ২০
সুন্দরবন (৩০.৫) ২৩
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+