West Bengal Weather: ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপেই আবহাওয়ার পরিবর্তন? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে কখনও রোদ ঝলমলে আকাশ আবার কখন মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য আপাতত তা নেই।

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরবর্তী ২৪ ঘন্টাতেও একই আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৩ মিলি।

আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। এর পশ্চিমের অংশ আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্রমুখী হওয়ার সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূ্র্ণাবর্ত পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে রয়েছে। যা থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+